SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'বাবরি' মসজিদ হচ্ছে না! 'মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে...' পিছু হঠে বড় প্রতিশ্রুতি হুমায়ুন কবীরের

Humayun Kabir: মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত মসজিদের 'বাবরি' নামকরণ নিয়ে বিতর্ক ঘিরে অবশেষে নমনীয় হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক সিদ্ধান্তকে মান্যতা দিয়ে অন্য নামকরণের বার্তা দিলেন তিনি।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 05, 2026, 03:07 PM IST | Updated: Nov 05, 2026, 03:24 PM IST
Join

অয়ন ঘোষাল: বিরাট খবর! রাজ্য়ে হচ্ছে না 'বাবরি মসজিদ'! বাবরি নাম নিয়ে পিছু হঠলেন হুমায়ুন কবীর। বললেন, "আগে মসজিদ তৈরি হতে দিন, তারপর তো নামকরণের প্রশ্ন।" সাফ জানালেন, "মুখ্যমন্ত্রী আমার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। তাঁর ইচ্ছাকে মান্যতা দেব না কেন? তিনি যদি বাবরের নাম নিয়ে তখন আপত্তি তোলেন তখন অন্য নামকরণ হবে।"

হুমায়ুন কবীরের বক্তব্য

হুমায়ুন কবীর এদিন বলেন, "আগে মসজিদ তো তৈরি হতে দিন, তারপর তো নামকরণের প্রশ্ন। মসজিদ তৈরির কাজ চলছে। ইট, বালি, পাথর কোথাও বাবরের নাম লেখা নেই। মসজিদ তৈরি সম্পূর্ণ হোক। মুখ্যমন্ত্রী আমার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান। তাঁর ইচ্ছাকে মান্যতা দেব না কেন? তিনি যদি বাবরের নাম নিয়ে তখন আপত্তি তোলেন তখন অন্য নামকরণ হবে।" হুমায়ুন কবীরের এই বক্তব্যের পরই শোরগোল পড়ে গিয়েছে। হুমায়ুন কবীরের বক্তব্য থেকে স্পষ্ট 'বাবরি মসজিদ' নামকরণ থেকে পিছু হঠছেন তিনি।

প্রসঙ্গত, দুদিন আগে শিলিগুড়িতে বিজেপির 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচিতে যোগ দিতে এনজেপি-তে নেমেই কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শিলিগুড়িতে পা দিয়েই হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। বলেছিলেন, "বাবার নামে মসজিদ রাখুন!" রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে চলা বিতর্ক এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই রাজনৈতিক সুর কিছুটা নরম করলেন হুমায়ুন কবীর।

'বাবরি' নামে বিতর্ক

মুর্শিদাবাদের রেজিনগর-বেলডাঙা সংলগ্ন ছেতিয়ানি গ্রামে এই মসজিদ বানাচ্ছেন হুমায়ুন কবীর। মসজিদ নির্মাণের জন্য টাকার তহবিলও সংগ্রহ করেছেন। বাবরি মসজিদের আদলে রাজ্যেও 'বাবরি মসজিদ' তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। ঘোষণার সময় থেকেই এই মসজিদ নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রস্তাবিত ‘বাবরি’ নাম নিয়েই তুমুল চর্চা শুরু হয়, এবার পিছু হটে সহনশীল সুর হুমায়ুন কবীরের।

অন্য নাম

হুমায়ুন কবীরের মতে, বর্তমানে নির্মাণকাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেবল ইট, বালি, পাথর ও সিমেন্ট দিয়ে এখন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এই নির্মাণসামগ্রীর কোথাও বাবরের নাম লেখা নেই। ফলে অযথা এখনই নাম নিয়ে জলঘোলা করার কোনও যৌক্তিকতা নেই। এমনকি এও প্রতিশ্রুতি দিলেন যে, মসজিদ নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর মুখ্যমন্ত্রী যদি বাবরের নাম নিয়ে প্রশাসনিক বা সংবেদনশীল আপত্তি প্রকাশ করেন, তবে তাঁর ইচ্ছাকে মান্যতা দেওয়া হবে। সেক্ষেত্রে বাবরের নামের বদলে সর্বজনগ্রাহ্য অন্য কোনও বিকল্প নামকরণ করা হবে।

আরও পড়ুন, SNCU-র রূপকারকেই ব্রাত্য করেছিলেন মমতা, সেই অরুণ সিংকেই ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! হচ্ছেন স্বাস্থ্য দফতরের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES