SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

প্রেমিকার মৃত্যুর আড়াই মাস পর গ্রেফতার প্রেমিক, ভয়ংকর অভিযোগ! চাঞ্চল্য গড়িয়ায়

Kolkata Crime News: গড়িয়ায় প্রেমিকার মৃত্যুর আড়াই মাস পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিক কৌশিক জানা। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 28, 2026, 01:34 PM IST | Updated: Oct 28, 2026, 01:41 PM IST
Image Credit: ধৃত কৌশিক জানা
Join

তথাগত চক্রবর্তী: প্রেমিকার মৃত্যুর প্রায় আড়াই মাস পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়া এলাকায়। ধৃত যুবকের নাম কৌশিক জানা। তাঁর বাড়ি গড়িয়া এলাকায়। নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়িয়ার বাসিন্দা স্নেহা দাস নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কৌশিকের। বেশ কিছুদিন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, এরই মধ্যে অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কৌশিক। বিষয়টি জানতে পারেন স্নেহা। এরপর থেকেই তাঁদের মধ্যে মতবিরোধ ও অশান্তি শুরু হয়।

অভিযোগ, প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং অশান্তির জেরেই মানসিকভাবে ভেঙে পড়েন স্নেহা। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তিনি বলে পরিবারের দাবি। ঘটনার পর স্নেহার পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

অবশেষে ঘটনার প্রায় আড়াই মাস পর অভিযুক্ত প্রেমিক কৌশিক জানাকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর মৃত্যুর পিছনে অভিযুক্তের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তাঁদের সম্পর্কের টানাপোড়েন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন, রুজির টানে বাংলায় এসে সন্তানহারা, ইটভাটার পুকুরে মেয়ের দেহ ভেসে উঠতেই হাহাকার বাবার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES