• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মালদহ
  • /সবুজ পাতা, কালো ধান! মণিপুর থেকে বীজ এনে চমক হবিবপুরের রতনের; ধন্য ধন্য পড়ে গেছে

সবুজ পাতা, কালো ধান! মণিপুর থেকে বীজ এনে চমক হবিবপুরের রতনের; ধন্য ধন্য পড়ে গেছে

Manipuri Black Rice in Malda: হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের সোলাডাঙা এলাকার বাসিন্দা রতন প্রামাণিক। দাহারলাঙ্গি এলাকায় তাঁর প্রায় পাঁচ বিঘা জমি রয়েছে। সেই জমির মধ্যে ১০ কাঠা জমিতে পরীক্ষামূলক ভাবে তিনি কালো ধানের চাষ করেছেন। গত বছরও এই ধানের চাষ করে নজর কেড়েছিলেন রতন। তবে এবার তাঁর চাষে রয়েছে বিশেষত্ব।

Written BySoumitra Sen
Published: Oct 28, 2026, 01:34 PM IST|Updated: Oct 28, 2026, 01:40 PM IST
joinshare
সবুজ পাতা, কালো ধান! মণিপুর থেকে বীজ এনে চমক হবিবপুরের রতনের; ধন্য ধন্য পড়ে গেছে

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
প্রেমিকার মৃত্যুর আড়াই মাস পর গ্রেফতার প্রেমিক, ভয়ংকর অভিযোগ! চাঞ্চল্য গড়িয়ায়

প্রেমিকার মৃত্যুর আড়াই মাস পর গ্রেফতার প্রেমিক, ভয়ংকর অভিযোগ! চাঞ্চল্য গড়িয়ায়

2

সবুজ পাতা, কালো ধান! মণিপুর থেকে বীজ এনে চমক হবিবপুরের রতনের; ধন্য ধন্য পড়ে গেছে

3

সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর: আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না, এবার বাড়ি বসেই এক ক্লিকে পছন্দের হুইস্কি-বিয়ার আপনার হাতে-- চালু অ্যাপ, হোম ডেলিভারিও?

4

কালীপুজোর পরেই ফুটবলের মক্কায় 'দানবে'র পা! পেলে-মারাদোনা-মেসির পর এবার কলকাতায় তিনিও

5

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে বাতিল ১০০ ট্রেন, সময়সূচি বদল ১৫টির, দেখে নিন তালিকা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: কালো ধানের চাষে নতুন পরীক্ষা মালদায়! ইউটিউব দেখে মণিপুর থেকে বীজ এনে চমক দিলেন হবিবপুরের কৃষক রতন। চেনা ধানের চাষ ছেড়ে নতুন কিছু করার তাগিদ। সেই আগ্রহ থেকেই এবার কালো ধানের চাষে নতুন পরীক্ষা চালালেন মালদার হবিবপুরের কৃষক রতন প্রামাণিক। ইউটিউব দেখে চাষের পদ্ধতি সম্পর্কে জানার পর মণিপুর থেকে বীজ আনিয়ে নিজের জমিতে শুরু করেন এই বিশেষ ধরনের ধানের চাষ। সবুজ পাতার আড়ালে কালো ধানের শিষ-- এমনই ব্যতিক্রমী চাষের উদ্যোগ ঘিরে নজর কেড়েছেন তিনি।

আরও পড়ুন: অচিরেই মিশে যাবে গঙ্গা-ফুলহার? তারপর দুই নদীর মিলিত উজানে প্লাবিত হবে বিস্তীর্ণ অঞ্চল? 

১০ কাঠা জমিতে

হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের সোলাডাঙা এলাকার বাসিন্দা রতন প্রামাণিক। দাহারলাঙ্গি এলাকায় তাঁর প্রায় পাঁচ বিঘা জমি রয়েছে। সেই জমির মধ্যে ১০ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে কালো ধানের চাষ করেছেন তিনি। গত বছরও এই ধানের চাষ করে নজর কেড়েছিলেন রতন। তবে এবারের চাষে রয়েছে বিশেষত্ব।

আরও পড়ুন: প্রতিমা তৈরি হয় কালিন্দ্রীতে ভেসে আসা কাঠামোয়, ৩৩৩

সবুজ পাতা কালো ধান

কৃষকের কথায়, গত বছর যে কালো ধানের চাষ করেছিলেন, তার পাতা ও ধান-- দুটিই ছিল কালো। কিন্তু এবার চাষ করা ধানের পাতা সবুজ হলেও ধান ও চালের রং কালো। ইউটিউবের মাধ্যমে এই নতুন ধরনের ধান সম্পর্কে জানতে পেরে মণিপুর থেকে বীজ অর্ডার করেন তিনি। এরপর নিজের জমিতে শুরু করেন চাষের কাজ।

কৃষিকাজে বিকল্প

রতন প্রামাণিকের দাবি, সাধারণ ধানের মতোই এই ধান চাষে খরচ হয়েছে। তবে তাঁর প্রাথমিক অভিজ্ঞতায়, এই ধানের ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চালের গুণমানও ভালো। যদিও ফলন ও গুণমান সম্পর্কে নিশ্চিত হতে ফসল তোলা এবং পরবর্তী পর্যবেক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রচলিত চাষের পাশাপাশি নতুন জাতের ধান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই বেশি আগ্রহী রতন। অনলাইনে বিভিন্ন ধরনের ধান সম্পর্কে খোঁজ-খবর নিয়ে নিজের জমিতে তা প্রয়োগ করার চেষ্টা করেন তিনি। তাঁর এই উদ্যোগে একদিকে যেমন রয়েছে নতুন কিছু করার আনন্দ, অন্য দিকে রয়েছে কৃষিকাজে বিকল্প সম্ভাবনা খোঁজার প্রচেষ্টা।

চাহিদা

এবারের কালো ধানের ফলন কেমন হয় এবং বাজারে তার চাহিদা কতটা, তা অবশ্য সময়ই বলবে। তবে নতুন জাতের ধান চাষে হবিবপুরের এই কৃষকের উদ্যোগ ইতিমধ্যেই এলাকার কৃষিকাজে এনেছে এক অন্যরকম আগ্রহ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Malda News