বিমল বসু: টোটোয় ধাক্কা মেরে সোজা পুকুরে! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ি ধাক্কা প্রাণ গেল ২ জনের। গুরুতর আহত আরও ২। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি।
বেপরোয়া প্রাক্তন বিধায়কের গাড়ি!
সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাত। ঘড়িতে তখন সাড়ে দুপুরে বারোটা। সন্দেশখালি একনম্বর ব্লকের বয়ারমারি এলাকায় টোটোকে ধাক্কা মারে তাঁর স্করপিও গাড়িটি। টোটোতে চালক-সহ চারজন ছিলেন। দুর্ঘটনায় চালক-সহ এক যাত্রী ঘটবাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় বাকি দু'জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মিনাখাঁ হাসপাতালে। আহত ও নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
সন্দেশখালির প্রাক্তন বিধায়ক সুকুমার পেশায় শিক্ষক। জি ২৪ ঘন্টাকে তিনি বলেন, 'আমি স্কুলের ছিলাম। স্কুলে থাকাকালীন খবর পেলাম। আমার হাতের চিকিত্সার জন্য কলকাতা যাওয়ার কথা ছিল। ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছিলাম। বাড়ি থেকে আমাকে তুলতে আসছিল স্কুলে। বাড়ি থেকে সাত-আট কিলোমিটার পরে ঘটনাটা ঘটেছে। এখন ড্রাইভারকে ফোনে পাচ্ছি না'।
তদন্তে পুলিস
কীভাবে দুর্ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে ন্যাজাট থানার পুলিস। শুধুই চালকের অসাবধানতা নাকি টোটোর রেষারেষির কারণে এই অঘটন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)