SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

৩ মাস অন্তর নয়, বিদ্যুত বিল পাঠানোর ক্ষেত্রে এবার বড় বদল আনছে রাজ্য সরকার

গত ৬ মাসে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল বিদ্যুৎ ব্যবহার বেড়েছে বলে আগামী ডিসেম্বর মাস থেকে আমাদের বিদ্যুৎ কিনতে হচ্ছে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 23, 2026, 17:23 IST | Updated: Nov 23, 2026, 17:26 IST
Image Credit: বিদ্যুত্ বিল
Join

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: বিদ্যুত্ বিল পাঠানোর ক্ষেত্রে বড়সড় বদল আনছে রাজ্য সরকার। গ্রামগঞ্জে বিদ্যুতের বিল আসে ৩ মাস অন্তর। এবার বিল পাঠানোর ক্ষেত্রে আসছে বড় বদল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, ত্রৈমাসিক বিলের পরিবর্তে আমরা এবার প্রত্যেক মাসে মিটার রিডিং নেব ও বিল দেব। এটা করা হচ্ছে জনগণের দাবি মেনে।  এই ব্যবস্থা চালু হচ্ছে ২০২৭ সালের জানুয়ারি থেকে। ত্রৈমাসিক বিল নিয়ে আপনাদের অনেকের আপত্তি ছিল,অনেকের দাবি ছিল ৩ মাসের পরিবর্তে প্রতি মাসে বিল আসা উচিত। এটা আমাদের সরকারিটা বললাম। সিইএসসিকে আমরা অনুরোধ করব।

মুখ্যমন্ত্রী বলেন, গত ৬ মাসে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল বিদ্যুৎ ব্যবহার বেড়েছে বলে আগামী ডিসেম্বর মাস থেকে আমাদের বিদ্যুৎ কিনতে হচ্ছে। যেটা আগে রাজ্যে উদ্বৃত্ত ছিল বিদ্যুত্।  দু-তিন দিন পরে আবার কোনোদিন সাংবাদিক সম্মেলন হলে ডাটাটা দেখিয়ে দেব যে গত ছ মাসে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের ব্যয় মানে ইউটিলাইজেশন অফ দি পাওয়ার কত বেড়েছে। আগের সরকারের সময় বিজেনে ও ইন্ডাস্ট্রি বন্ধ ছিল। এখন সেই জায়গার বদল হয়েছে। সেই কারণে আমাদের বিদ্যুত্ কিনত্ হচ্ছে। টেন্ডার হয়েছে। লোয়েস্ট ওয়ান যে হয় তাকে টেন্ডার দিতে হয়। এটা গ্লোবাল টেন্ডার করে করতে হয়েছে।

আরও পড়ুন-'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে রাজ্যের নাম বাংলা ও ইংরেজিতে একই হবে। রাজ্যে গোহত্যা করা যাবে না। খুব দ্রুত ১০,১৪৬ জনকে বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। যুবসাথীর নাম বদল হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বাংলা বা বঙ্গ নয়, রাজ্যের নাম ইংরেজিতে থাকবে পশ্চিমবঙ্গই! ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে 'পশ্চিমবঙ্গ' নামেই সিলমোহর দিয়ে আগেই এ সংক্রান্ত যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়েছিলেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন, বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে যে, রাজ্যের নাম ইংরেজিতেও যেন 'পশ্চিমবঙ্গ'ই হয়!

আগের সরকারের চালু করা 'যুবসাথী' (Jubo Sathi) প্রকল্পের নাম পরিবর্তন করে এবার নতুন নাম রাখা হল 'ভরসা কর্মসূচি' (Bharosa Karmasuchi)। শুধু নাম বদলই নয়, বেকার ভাতার অঙ্ক এবং সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া নিয়েও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের স্পষ্ট বার্তা, বেকার ছেলেমেয়েদের কাছ থেকে চাকরির আবেদনের জন্য টাকা নেওয়া একধরনের অপরাধ। তাই এবার থেকে রাজ্যে যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি (Recruitment Notification) জারি হবে, তাতে পরীক্ষার্থীদের কোন আবেদন ফি (Application Fee) দিতে হবে না। পরীক্ষার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার নিজেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES