SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দুর্গাপুরে খুন বিজেপি নেতা, অভিযুক্তের অবৈধ বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রশাসনের দাবি, বাড়িটি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ অনুমতি নেওয়া হয়নি

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 23, 2026, 19:08 IST | Updated: Nov 23, 2026, 19:11 IST
Image Credit: বিজেপি নেতার মৃত্যু
Join

চিত্তরঞ্জন দাস: বিজেপি নেতার খুনের ঘটনায় অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল প্রশাসন। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে বিজয় নন্দীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রশাসনের দাবি, বাড়িটি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ অনুমতি নেওয়া হয়নি। চলতি মাসের ১০ তারিখ রাতে দুর্গাপুর ফরিদপুরের জব্বরপল্লিতে খুন হন বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাস। অভিযোগ,তাঁকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় বিজয় নন্দী,অজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে।

ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বিজয় নন্দী। খুনের ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, যারা খুনের সঙ্গে জড়িত, তাদের ঘর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে সমূলে বিনাশের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-'এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না', ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই অভিযুক্ত বিজয় নন্দীর বাড়িতে বুলডোজার অভিযান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,বাড়ি নির্মাণের বৈধ অনুমতি না থাকার অভিযোগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে আগেই নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নোটিশের কোনও সন্তোষজনক জবাব মেলেনি বলে অভিযোগ।

সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের বিডিওর নেতৃত্বে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে আনা হয় বুলডোজার। পরে বাড়িটি ভেঙে ফেলা হয়। দুর্গাপুর ফরিদপুরের ভিডিও দেবদ্বীপ বৈরাগী বলেন, "সম্পূর্ণ অবৈধভাবে বাড়ি নির্মাণ হয়েছিল। কোনও নথি দেখাতে পারেনি। সেই জন্য ভেঙে দেওয়া হল।"

অন্যদিকে অভিযুক্তর পরিবারের সদস্যদের বক্তব্য, যে অন্যায় করেছিল তার শাস্তি হচ্ছে। কিন্তু আমরা কী করলাম!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ZEENEWS TRENDING STORIES