• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বছরের পর বছর জমি নিয়ে হয়রানি! জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া বার্তা, ভুক্তভোগীদের পাশে বিধায়ক

বছরের পর বছর জমি নিয়ে হয়রানি! জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া বার্তা, ভুক্তভোগীদের পাশে বিধায়ক

Durga Puja 2026: সোনারপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া বার্তা বিধায়ক দেবাশীষ ধরের, জমি দখলের অভিযোগে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ। পুলিসকে চার্জশিট জমার দাবি।

Written ByDebasmita Das
Published: Oct 13, 2026, 11:38 AM IST|Updated: Oct 13, 2026, 04:50 PM IST
joinshare
বছরের পর বছর জমি নিয়ে হয়রানি! জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া বার্তা, ভুক্তভোগীদের পাশে বিধায়ক

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

তথাগত চক্রবর্তী: কোথাও জোর করে জমি দখলের অভিযোগ, কোথাও আবার জমি জালিয়াতির জেরে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার সাধারণ মানুষ। সোনারপুর উত্তর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত সমস্যায় ভুগছেন বহু বাসিন্দা। অভিযোগ, বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের একাংশের মদতে অসাধু জমির কারবারিরা বেআইনিভাবে জমি দখল ও জালিয়াতির সঙ্গে যুক্ত থেকেছেন। 

এবার সেই সমস্ত ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীষ ধর। জমি সংক্রান্ত সমস্যায় ভুক্তভোগীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নিজেদের সমস্যার কথা সরাসরি বিধায়কের কাছে তুলে ধরেন অভিযোগকারীরা। দীর্ঘদিন ধরে জমি নিয়ে জটিলতার মধ্যে থাকা বাসিন্দাদের অনেকেই বিধায়কের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। 

তনুশ্রী হালদার নিয়োগী নামে এক গৃহবধূ জানান, গত দু'-তিন বছর ধরে জমি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাঁরা। দীর্ঘদিনেও সমস্যার কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত গোটা বিষয়টি বিধায়ক দেবাশীষ ধরকে জানিয়েছেন। তাঁর আশা, বিধায়কের উদ্যোগে এবার সমস্যার সমাধানের পথ খুলতে পারে। একইভাবে অনিতা নিয়োগী নামে আরেক বাসিন্দাও জমি সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। বিধায়কের কাছে অভিযোগ জানানোর পর দীর্ঘদিনের সমস্যার এবার সুরাহা হবে বলে আশাবাদী তিনিও। এদিকে জমি দখল ও জালিয়াতির অভিযোগ নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন বিধায়ক দেবাশীষ ধর। 

আরও পড়ুন, পুজোর প্রস্তুতি তুঙ্গে! সোনারপুর উত্তর-দক্ষিণে ৬১৭টি পুজো কমিটির হাতে অনুদানের চেক

তাঁর স্পষ্ট বক্তব্য, সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত কোনওভাবেই বরদাস্ত করা হবে না। যাঁদের বিরুদ্ধে জোর করে জমি দখল কিংবা জালিয়াতির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে পুলিশকে চার্জশিট জমা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বিধায়কের দাবি, জমি সংক্রান্ত বহু মামলা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। ফলে ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতিতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। 

দেবাশীষ ধর জানান, জনসংযোগ কর্মসূচিতে বিভিন্ন এলাকায় গিয়ে জমি জালিয়াতি ও বেআইনি দখলের একাধিক অভিযোগ পেয়েছেন। অনেকেই নিজেদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন। সেই কারণেই অভিযোগকারীদের একত্রিত করে তাঁদের সমস্যার কথা শোনা এবং প্রয়োজনীয় পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধায়কের বক্তব্য, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের ন্যায্য অধিকার ফিরে পেতে সাহায্য করা তাঁর দায়িত্ব। কোনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনি কাজ করা হলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অসাধু জমির কারবারি ও সমাজবিরোধীদের জায়গা জেলে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন বিধায়ক। 

আরও পড়ুন, ষষ্ঠীতেই বৃষ্টির বিদায় ঘণ্টা! অষ্টমী-নবমীতে হালকা হিমেল হাওয়াতেই জমবে পুজো

তবে জমি দখল ও জালিয়াতির অভিযোগগুলির যথাযথ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি নির্ভর করছে সংশ্লিষ্ট নথিপত্র, তদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার উপর। বিধায়ক দেবাশীষ ধরের এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন অভিযোগকারী পরিবারগুলি। তবে শেষ পর্যন্ত কতজন নিজেদের জমির অধিকার ফিরে পাবেন, জমি দখল ও জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এবং দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতার কতটা সমাধান হবে, সেদিকেই এখন নজর সোনারপুর উত্তর বিধানসভা এলাকার ভুক্তভোগী বাসিন্দাদের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
South 24 Parganas