• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল! কোন কোন ট্রেন চলবে না?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল! কোন কোন ট্রেন চলবে না?

Train Cancelled due to Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কায় ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশাখাপত্তনম–কিরান্ডুল এবং বিশাখাপত্তনম–কোরাপুট রুটের একাধিক ট্রেন নির্দিষ্ট দিনগুলিতে চলবে না। পাশাপাশি, ভুবনেশ্বর–জগদলপুর হীরাখণ্ড এক্সপ্রেসের যাত্রাপথও সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।

Written ByDebasmita Das
Published: Oct 27, 2026, 09:34 AM IST|Updated: Oct 27, 2026, 11:11 AM IST
joinshare
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল! কোন কোন ট্রেন চলবে না?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের মধ্যে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। বিশেষত, বিশাখাপত্তনম–কোরাপুট এবং বিশাখাপত্তনম–কিরান্ডুল রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দুপুরের আগেই বিশাখাপত্তনমের দক্ষিণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অর্ণব। অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। 

কোন কোন ট্রেন বাতিল হয়েছে?

ঘূর্ণিঝড়ের কারণে বাতিল হওয়া ট্রেনগুলির নম্বর, রুট ও তারিখ এক নজরে দেখে নিন- ১৮৫১৫ বিশাখাপত্তনম–কিরান্ডুল নাইট এক্সপ্রেস- ২৯ অক্টোবর–৪ নভেম্বর, ১৮৫১৬ কিরান্ডুল–বিশাখাপত্তনম নাইট এক্সপ্রেস - ২৯ অক্টোবর–৪ নভেম্বর, ৫৮৫৩৮ বিশাখাপত্তনম–কোরাপুট প্যাসেঞ্জার - ২৭–৩০ অক্টোবর, ৫৮৫৩৭ কোরাপুট–বিশাখাপত্তনম প্যাসেঞ্জার - ২৮–৩১ অক্টোবর, ১৮৫১২ বিশাখাপত্তনম–কোরাপুট ইন্টারসিটি এক্সপ্রেস - ৩০ অক্টোবর, ১৮৫১১ কোরাপুট–বিশাখাপত্তনম ইন্টারসিটি এক্সপ্রেস - ৩১ অক্টোবর, ৫৮৫০১ বিশাখাপত্তনম–কিরান্ডুল প্যাসেঞ্জার - ২৭–৩০ অক্টোবর, ৫৮৫০২ কিরান্ডুল–বিশাখাপত্তনম প্যাসেঞ্জার - ২৭–৩০ অক্টোবর। 

আরও পড়ুন, ক্রমশ বাড়াচ্ছে শক্তি, ভয়ংকর শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ৬ জেলায় লাল সতর্কতা

ট্রেনের যাত্রাপথে কী পরিবর্তন?

ভুবনেশ্বর–জগদলপুর হীরাখণ্ড এক্সপ্রেসের যাত্রাপথ সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেন নম্বর ১৮৪৪৭: ভুবনেশ্বর–জগদলপুর হীরাখণ্ড এক্সপ্রেস ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভুবনেশ্বর থেকে ছেড়ে ট্রেনটি রায়গড়া পর্যন্ত চলবে। রায়গড়ার পর জগদলপুর পর্যন্ত পরিষেবা ওই দিনগুলিতে পাওয়া যাবে না। ট্রেন নম্বর ১৮৪৪৮: জগদলপুর–ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ট্রেনটি রায়গড়া থেকে যাত্রা শুরু করবে। ওই দিনগুলিতে জগদলপুরের পরিবর্তে রায়গড়া হবে ট্রেনটির যাত্রার সূচনাস্থল। ফলে এই সময়ে জগদলপুর ও রায়গড়ার মধ্যবর্তী অংশে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হতে পারে।

প্রসঙ্গত, মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইতিমধ্যেই বাংলায় জারি হয়েছে সতর্কতা। অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হলেও প্রভাব পড়বে বাংলাতেও। আজ থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে পাঁচ জেলায় স্কুল বন্ধ ওড়িশায়! চার দিন ফেরি বন্ধ পুরীতে, চরম সতর্কতা অন্ধ্রপ্রদেশে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Railways