• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে পাঁচ জেলায় স্কুল বন্ধ ওড়িশায়! চার দিন ফেরি বন্ধ পুরীতে, চরম সতর্কতা অন্ধ্রপ্রদেশে

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে পাঁচ জেলায় স্কুল বন্ধ ওড়িশায়! চার দিন ফেরি বন্ধ পুরীতে, চরম সতর্কতা অন্ধ্রপ্রদেশে

Cyclone Arnab Update: বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে অতি তীব্র ঘূর্ণিঝড়। ক্ষয়ক্ষতি এড়াতে দক্ষিণ ওড়িশার পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরী ও চিল্কা হ্রদের সমস্ত ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

Edited BySoumita Khan
Published: Oct 26, 2026, 11:14 AM IST|Updated: Oct 26, 2026, 11:27 AM IST
joinshare
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে পাঁচ জেলায় স্কুল বন্ধ ওড়িশায়! চার দিন ফেরি বন্ধ পুরীতে, চরম সতর্কতা অন্ধ্রপ্রদেশে

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় অর্নব। বুধবার ১৪০ কিমি বেগে আছড়ে পড়বে অন্ধ্রে। বুধবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূলে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে 'অতি তীব্র' আকারে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। ঘূর্ণিঝড়ের জেরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায়।

দক্ষিণ ওড়িশার পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই পাঁচ জেলা হল রায়গড়া, কোরাপুট, মালকানগিরি, গজপতি এবং গঞ্জাম। বুধ এবং বৃহস্পতিবার এই পাঁচ জেলায় স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওড়িশা রাজ্য প্রশাসন। বাকি জেলাগুলির ক্ষেত্রে আবহাওয়া পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলাশাসকেরা। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিঁ জনসাধারণের নিরাপত্তারক্ষা, দ্রুত উদ্ধারকাজের উপর জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন: ছুটির আনন্দেই অশনি সংকেত! পুরীতে যাওয়ার আগে সাবধান, অর্ণবের হুংকারে জারি অরেঞ্জ অ্যালার্ট

যে কোনও ধরনের বিপর্যয় এড়াতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরী জেলার সর্বত্র ফেরি পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এই জেলারই অন্তর্গত চিল্কা হ্রদে আপাতত ফেরি পরিষেবা পাবেন না পর্যটকেরা। এমনই এই হ্রদের ভিতর থাকা কৃষ্ণপ্রসাদ ব্লকের বাসিন্দাদের জন্যও ফেরি সার্ভিস বন্ধ রাখা হচ্ছে।

দুর্যোগ মোকাবিলায় ওড়িশা বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬০টি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র ১৭টি দল এবং দমকলের ২২৫টিকে দলকে মোতায়েন রাখছে ওড়িশা। নিচু এবং ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, এমন এলাকা থেকে বাসিন্দাদের উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার কাজ চলছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত। ঘূর্ণিঝড়ের নাম 'অর্ণব',। আজ মধ্যরাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়। বুধবার ১৪০ কিমি বেগে অন্ধ্রে ল্যান্ডফল - রেড অ্যালার্ট জারি। অবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হল নিম্নচাপ। পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ পশ্চিম দিকে সরে আজ ২৬ অক্টোবর ঘূর্ণিঝড় 'অর্ণব' [উচ্চারণ: অর্ণব]-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ। অর্ণবের অর্থ সাগর বা সমুদ্র।

অর্ণবের অবস্থান

এই মুহূর্তে অবস্থান ১৫.৪° উত্তর ও ৮৮.৯° পূর্বে - আন্দামান থেকে ৫৯০ কিমি উত্তরপশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, কাকিনাড়া থেকে ৭৩০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে।

আরও পড়ুন: সময়ের আগেই ফুঁসে উঠল অর্ণব! ১৪০ কিমি বেগে ল্যান্ডফলের সতর্কতা, বাংলায় কখন দুর্যোগের তাণ্ডব?

আজ ২৬ অক্টোবর সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত (SCS)। ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে অতি প্রবল ঘূর্ণিঝড় (VSCS) - ১১৫-১২৫ কিমি, দমকা ১৪০ কিমি। ২৮ অক্টোবর বুধবার দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে।

ল্যান্ড ফল: অন্ধ্রপ্রদেশ উপকূলের কাকিনাড়া থেকে মছলিপত্তনামের মাঝে অর্ণবের ল্যান্ডফলের সম্ভাবনা। পল্লিপালেম এবং কোমারাগিরিপত্তনাম এর কাছে স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভবনা। ঘূর্ণিঝড় হিসেবে সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। ল্যান্ডফলের পর ২৯ তারিখে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিসগঢ়ের দিকে এগোবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update