বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুর্যোগের তীব্রতা ও ঝোড়ো হাওয়ার দাপট ক্রমশ কমবে।
Puri Weather: সোমবার থেকেই আকাশ মেঘলা হতে শুরু করবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সহ সমুদ্র উত্তাল হবে। বুধবার ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের কারণে প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে কমলা সতর্কতা জারি থাকবে পুরীতে।
1/6
ঘূর্ণিঝড় অর্ণব
অয়ন ঘোষাল: সময়ের আগেই তৈরি হল ঘূর্ণিঝড় অর্ণব। সমুদ্রে ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। যে সমস্ত পর্যটকরা পুজোর ছুটিতে পুরী বেড়াতে গেছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য জারি সতর্কতা।
2/6
পুরীতে চোখরাঙানি
আজ সোমবার মূলত পরিষ্কার আকাশ। সমুদ্র আপাতত শান্ত। দুপুরের পর আংশিক এবং মধ্যরাতের পর সম্পূর্ণ মেঘলা আকাশ।
3/6
হলুদ সতর্কতা
কাল মঙ্গলবার হলুদ সতর্কতা। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র একটু একটু করে খামখেয়ালি আচরণ শুরু করবে। ঢেউয়ের উচ্চতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
4/6
ল্যান্ডফলের দিন
পরশু বুধবার, অর্ণব ল্যান্ডফলের দিন। পুরী-সহ প্রায় গোটা ওড়িশা উপকূল জুড়ে কমলা সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর ১১ টা থেকে ২ টো পর্যন্ত প্রবল বৃষ্টি। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়।