• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /গ্যালারি
  • /ক্রমশ বাড়াচ্ছে শক্তি, ভয়ংকর শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ৬ জেলায় লাল সতর্কতা

ক্রমশ বাড়াচ্ছে শক্তি, ভয়ংকর শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ৬ জেলায় লাল সতর্কতা

Written BySudeshna Paul Saha
Published: Oct 24, 2026, 12:05 PM IST|Updated: Oct 24, 2026, 01:00 PM IST
joinshare
Cyclone Arnab Update: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ রূপ নিতে চলেছে ভয়ংকর 'সিভিয়ার সাইক্লোন'-এর। তেমনই আশঙ্কা। নাম হবে 'অর্ণব'! শক্তি বাড়িয়ে ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা। জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা।

অয়ন ঘোষাল: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমাগত শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হয়ে পর্যায়ক্রমে ২৬ অক্টোবরের মধ্যে শক্তিশালী বা 'সিভিয়ার সাইক্লোন' 'অর্ণব'-এর রূপ নেবে বলে মনে করছে মৌসম ভবন। দুর্যোগপূর্ণ পরিস্থিতি আঁচ করে আগাম জারি হয়েছে সতর্কতা।
 

Cyclone Arnab Update 1 1/7

'সিভিয়ার সাইক্লোন' অর্ণব

ক্রমাগত শক্তিবৃদ্ধি হয়ে চলেছে। 'সিভিয়ার সাইক্লোন' হতে চলেছে অর্ণব! এমনই আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। সেই নিম্নচাপ-ই আরও আরও শক্তি বাড়িয়ে ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে।
Cyclone Arnab Update 2 2/7

শক্তিশালী ঘূর্ণিঝড়

আছড়ে পড়ার আগেই রূপ নেবে শক্তিশালী ঘূর্ণিঝড়ের। মৌসম ভবনের লেটেস্ট আপডেট বলছে, পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হয়েছে।
Cyclone Arnab Update 3 3/7

শক্তি সঞ্চয়

আবহাওয়া দফতরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর ভোরেই এটি 'ওয়েল মার্কড লো প্রেশার' বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একই এলাকায় অবস্থান করে আরও শক্তি সঞ্চয় করবে। তারপর নিম্নচাপ থেকে 'ডিপ্রেশন' বা গভীর নিম্নচাপে পরিণত হবে।
Cyclone Arnab Update 4 4/7

আরও বাড়াবে শক্তি

২৫ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে বা 'ডিপ ডিপ্রেশনে'র রূপ নেবে। তারপর আরও শক্তি বাড়িয়ে ২৬ অক্টোবর সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
Cyclone Arnab Update 5 5/7

কবে কোথায় ল্যান্ডফল

ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর এর গতিপথের পরিবর্তন ঘটবে। গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি ক্রমাগত পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হতে থাকবে। ২৮ অক্টোবর সকালে ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাবে।
Cyclone Arnab Update 6 6/7

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ইতিমধ্যেই মারাত্মক ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশার ৬ জেলায়- পুরী, গজপতি, গঞ্জাম, রায়গড়, কোরাপুট এবং মালকানগিরিতে জারি হয়েছে লাল সতর্কতা।
Cyclone Arnab Update 7 7/7

তৎপর প্রশাসন

মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূল এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসনও।
TAGS:
Weather Update

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.