• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /স্কুল মোড়ে রাস্তায় হেঁটে চলেছে কুমির, পাথরপ্রতিমায় ভাইরাল ভিডিয়ো

স্কুল মোড়ে রাস্তায় হেঁটে চলেছে কুমির, পাথরপ্রতিমায় ভাইরাল ভিডিয়ো

Crocodile: রাস্তা দিয়ে হেঁটেচলা কুমির দেখে জড়ো হয়ে য়ান বহু মানুষ। খবর পেয়ে ছুটে আসেন বনদফতরের কর্মীরা

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 28, 2026, 11:11 AM IST|Updated: Oct 28, 2026, 11:19 AM IST
joinshare
স্কুল মোড়ে রাস্তায় হেঁটে চলেছে কুমির, পাথরপ্রতিমায় ভাইরাল ভিডিয়ো
Image Credit: কুমির

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
স্কুল মোড়ে রাস্তায় হেঁটে চলেছে কুমির, পাথরপ্রতিমায় ভাইরাল ভিডিয়ো

স্কুল মোড়ে রাস্তায় হেঁটে চলেছে কুমির, পাথরপ্রতিমায় ভাইরাল ভিডিয়ো

2

রুজির টানে বাংলায় এসে সন্তানহারা, ইটভাটার পুকুরে মেয়ের দেহ ভেসে উঠতেই হাহাকার বাবার

3

মাত্র ৩ কিমি এগিয়েছে ৩ ঘণ্টায়, প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া! ঘূর্ণিঝড় অর্ণবের বেনজির রেকর্ড

4

বিরাট বিপাকে 'বিবি' নেতেনিয়াহু! একজিট পোলে রাজপাট বদলের ইঙ্গিত ইজরায়েলে

5

গতি ঘণ্টায় ১৫০ কিমি, তোলপাড় বৃষ্টি নিয়ে কাঁকিনাড়ায় আছড়ে পড়ল অর্ণব, দেখুন ক্ষয়ক্ষতির ছবি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নকিবউদ্দিন গাজি: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কুমির! দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুলমোড় এলাকায় এমনই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রাস্তার উপর দিয়ে কুমির পার হওয়ার সেই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনার খবর পেয়ে পাথরপ্রতিমা বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। এরপর তৎপরতার সঙ্গে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। বনদপ্তর সূত্রে খবর, কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করার পর সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে।

বহুবার দেখা গিয়েছে লোকালয়ে ঢুকে পড়েছে কুমির। কখনও লোকালয়ে তো কখনও পাড়ার পুকুরে। দক্ষিণ ২৪ পরগনার সন্দরবন এলাকায় এ দৃশ্যে প্রায়শই দেখা মেলে।

আরও পড়ুন-রুজির টানে বাংলায় এসে সন্তানহারা, ইটভাটার পুকুরে মেয়ের দেহ ভেসে উঠতেই হাহাকার বাবার

কয়েকবছর আগে, ২০২৩ সালে কালনায় মানুষজন সাতসকালে ঘুম থেকে উঠে দেখেন দুয়ারে দাঁড়িয়ে পেল্লায় কুমির। দিব্বি হেঁটেচলে বেড়াচ্ছে। সাত সকালে ওই দৃষ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কালনার কালনার ১০ নং ওয়ার্ডে। পুলিশ ও বনদপ্তরের কর্মীরা এসে কুমিরটিরে পাহারা দিয়ে গঙ্গায় নামিয়ে দেন।

২০২৩ সালেই প্রায় ৩০০ কেজি ওজনের একটি কুমির ধরা পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার বন শ্যামনগর এলাকার একটি পুকুরে। স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে পড়ে সবর্ত্র। এলাকার বাসিন্দারা জড়ো হন পুকুরের পাড়ে। সকলেই চেষ্টা করেন বিশালাকার কুমিরটিকে ক্যামেরাবন্দি করতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal