• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /চোরবাগানে মৃত প্রিয়ার বাড়িতে মুখ্যমন্ত্রী, আর্থিক সহায়তার পাশাপাশি দিলেন চাকরির প্রতিশ্রুতি

চোরবাগানে মৃত প্রিয়ার বাড়িতে মুখ্যমন্ত্রী, আর্থিক সহায়তার পাশাপাশি দিলেন চাকরির প্রতিশ্রুতি

Suvendu Adhikari: চোরবাগানে নিহতদের বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবার গিয়েছিলেন ব্যারাকপুরের প্রিয়া সমাদ্দারের বাড়িতে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 21, 2026, 04:52 PM IST|Updated: Oct 21, 2026, 04:58 PM IST
joinshare
চোরবাগানে মৃত প্রিয়ার বাড়িতে মুখ্যমন্ত্রী, আর্থিক সহায়তার পাশাপাশি দিলেন চাকরির প্রতিশ্রুতি
Image Credit: শুভেন্দু অধিকারী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

মনোজ মণ্ডল: চোরবাগান দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত প্রিয়া সমাদ্দারের পরিবারের পাশে দাঁড়াতে বুধবার নিউ ব্যারাকপুরের লেনিনগড়ে তাঁর বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। শোকস্তব্ধ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতের সুরক্ষার ব্যবস্থাও করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রিয়ার মা।

প্রিয়ার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রিয়ার মাকেই সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। মেয়েকে হারিয়ে শোকের মধ্যে থাকা পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিবারের সুবিধার্থে একটি স্কুটির ব্যবস্থা করার কথাও জানান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সংশ্লিষ্ট মহল ও জেলাশাসকের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন-'ভুল তথ্য ছড়ালে ব্যবস্থা', চোরবাগান কাণ্ডে ৬ সদস্যের সিট গঠন গোয়েন্দা বিভাগের

অন্যদিকে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের তরফে নানা প্রশ্ন ও সমালোচনা সামনে আসছে। তবে বিরোধীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বিরোধীরা যদি সত্যিই মৃতদের পরিবারগুলির পাশে দাঁড়াতে চাইতেন, তাহলে দুর্ঘটনায় মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেন এবং তাঁদের পাশে দাঁড়াতেন। এমনকি, গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে মেডিক্যাল কলেজেও তাঁদের যাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। দুর্ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই প্রিয়ার পরিবারের জন্য আর্থিক সহায়তা, সরকারি চাকরি এবং স্কুটির ব্যবস্থা করার বিষয়টি সামনে এল।

মৃত প্রিয়ার মা সংবাদমাধ্যমে বলেন, উনি বললেন যে চলে গিয়েছে তাকে তো ফিরিয়ে দিতে পারব না। আপনাদের পরিবারের পাশে সবসময় রয়েছি। আমাকে বোন বলে সম্মোধন করেছেন। অনকে ভরসা দিয়ে গিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল) 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja