• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বিজয়া দশমীতে ভয়ংকর ঘটনা, মালদায় কুপিয়ে খুন বিজেপি কর্মী, মৃত্যু নিশ্চিত করতে চলল গুলিও

বিজয়া দশমীতে ভয়ংকর ঘটনা, মালদায় কুপিয়ে খুন বিজেপি কর্মী, মৃত্যু নিশ্চিত করতে চলল গুলিও

Malda Incident: কিছুদিন আগেই নদিয়ায় নির্মমভাবে খুন হন এক কংগ্রেস নেতা ও তার ছেলে। এবার মালদহে প্রাণ গেল এক বিজেপি কর্মীর

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 21, 2026, 10:53 PM IST|Updated: Oct 22, 2026, 02:44 PM IST
joinshare
বিজয়া দশমীতে ভয়ংকর ঘটনা, মালদায় কুপিয়ে খুন বিজেপি কর্মী, মৃত্যু নিশ্চিত করতে চলল গুলিও
Image Credit: -সমীর ঘোষ

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রণজয় সিংহ: বিসর্জনের দিন মারাত্মক ঘটনা। কুপিয়ে খুন করা হল বিজেপি কর্মীকে। শুধু তাই নয়, চালানো হল গুলিও। মালদহের ঘটনা। মৃত বিজেপি কর্মীর নাম সমীর ঘোষ।

স্থানীয় সূত্রে খবর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর পর সমীরের মৃত্যু নিশ্চিত করতে ২ রাউন্ড গুলিও চালায় হামলাকারীরা। বুধবার ভয়ংকর ওই ঘটনা ঘটে মালদহের ইংরেজবাজার থানার রামকেলি গ্রামে। অভিযোগের তির এলাকার তৃণমূল কর্মী শত্রু ঘোষ ও তার সঙ্গীসাথীদের দিকে।

মৃতের ভাই বিবেক ঘোষের অভিযোগ তাঁর দাদা বিজেপির কর্মী। অভিযুক্তরা তৃণমূল করে। তাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। তার জেরেই দশমীর দিন তার দাদার উপর হামলা চালানো হয়। তৃণমূলের দাবি তাদের পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন-ইছামতীর দুই পারে একই ছবি, উমার বিসর্জনে এবারও মিলল না দুই বাংলা

সমীর ঘোষের উপরে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিস। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে আনে। আহতরা বেশ কয়েকজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত ১৫ অগাস্ট বেথুয়াডহরি থেকে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান। নাকাশিপাড়ায় আনিসুর ও সুফিয়ানকে ঘিরে ধরে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা-ছেলের। নিহতের পরিবারের অভিযোগের তিন জুব্বার সেখ নামে এক জনের দিকে। তাদের দাবি, জুব্বার সেখের অসামাজিক কাজকর্মে বাধা দিচ্ছিলেন আনিসুর। তারই মূল্য চোকাতে হল তাঁকে।

নিহতের পরিবারের অভিযোগ যার দিকে সেই জুব্বার সেখ এখন জেলে। তার পরেও তাঁদের দাবি জুব্বারের সাকরেদরাই ওই ভয়ংকর ঘটনা ঘটিয়েছে। কারণ জুব্বারের কাজে বাধা দিতেন এই আনিসুর রহমান। এদিকে, ওই খুনের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
BJP