বিমল বসু: বছরের পর বছর ধরে উত্তর ২৪ পরগনার টাকির অন্যতম আকর্ষণ ইছামতীতে ঠাকুরের ভাসান। বুধবার বিজয় দশমীর দিন বিকেলে ইছামতী নদীতে প্রতিমা ভাসান উপলক্ষে দুইবাংলা মিলেমিশে একাকার হয়ে যেত। ইছামতীর এক পারে ভারতের টাকি আর এক পারে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীপুর ঘলঘলে। এই মিলনকে কেন্দ্র করে এক সময় নদীর দুই পাড়ে মানুষের ঢল নামত। বাহিরে থেকে হাজার হাজার মানুষ আসতো এই বিসর্জন দেখতে। কিন্তু কয়েক বছর আগে এই বিসর্জনকে কেন্দ্র করে সীমান্ত শিথিল হওয়ার কারনে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশের দুই বাংলার মিলন বন্ধ হয়ে যায় তার উপর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার করণে এবছরও দুই বাংলার মিলনও বন্ধ।
দুদেশের সম্পর্কের সংঘাতের মধ্যে দুই বাংলার প্রশাসন এক জায়গায় বসে ঠিক করে কেউ কারোর সীমানায় যেতে পারবে না। তাই নদীর মাঝ বরাবর নৌকা দিয়ে সীমারেখা টানা হয়। এবার বাংদেশের দিকে কোন ঠাকুরের নৌকা দেখা না গেলেও বেশ কয়েকটি ঠাকুরের নৌকা দেখা যায় ভারতের টাকির ইছামতীর দিকে। তবে ঠাকুর ছাড়া অনেই ব্যাক্তিগত নৌকা ভাড়া করে ইছামতীতে নেমে বিসর্জনের উৎসবে মাতেন। অন্য বারের তুলনায় কম হলেও আনেক মানুষ ভাসান দেখতে নদীর পাড়ে ভিড় জমায়। সীমান্ত রক্ষীবাহিনী ও পুলিসের কড়া নজরদারীতে বিসর্জন শেষ হয় টাকীর ইছামতীর ভাসান।
উত্তর ২৪ পরগণার টাকির জমিদার বাড়িতে দশমীর পুজা শেষ হতেই সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। বসিরহাট টাকির পূবের বাড়িতে দশমী পূজা শেষ হতেই প্রথা অনুযায়ী মাকে বরণ করার পরে বাড়ির মেয়েরা নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠে। এই সিঁদুর খেলা প্রায় তিনশো বছর ধরে চলে আসছে। শুধু বাড়ির মেয়েরাই নয় প্রতিবেশী পাড়ার মেয়ে বউরাও যোগ দেয় তাদের সঙ্গে সিঁদুর খেলায়। সিঁদুর খেলার পর নাচ গানে মেতে ওঠে মহিলারা। টাকির অন্য বনেদি বাড়ির পুজো গুলোতে ও সিঁদুর খেলা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)