• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /পুরভোটের আগেই পদ্ম-ঝড়! নাগরাকাটায় 'তৃণমূল শূন্য' ৫ পঞ্চায়েত, বিদ্যাসাগরের জন্মভূমিতেও উড়ল গেরুয়া আবির

পুরভোটের আগেই পদ্ম-ঝড়! নাগরাকাটায় 'তৃণমূল শূন্য' ৫ পঞ্চায়েত, বিদ্যাসাগরের জন্মভূমিতেও উড়ল গেরুয়া আবির

BJP wins gram panchayats: উত্তর থেকে দক্ষিণ 'তৃণমূলের' পঞ্চায়েত ছিনিয়ে উৎসবে মাতল বিজেপি। পুরভোটের আগে উত্তর থেকে দক্ষিণ বড় ধাক্কা মমতা-তৃণমূল শিবিরে! নাগরাকাটার শেষ পঞ্চায়েত ও ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতও দখল করে নিল বিজেপি।

Written BySudeshna Paul Saha
Published: Oct 28, 2026, 02:38 PM IST|Updated: Oct 28, 2026, 02:50 PM IST
joinshare
পুরভোটের আগেই পদ্ম-ঝড়! নাগরাকাটায় 'তৃণমূল শূন্য' ৫ পঞ্চায়েত, বিদ্যাসাগরের জন্মভূমিতেও উড়ল গেরুয়া আবির

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভারত-নিউ জিল্যান্ড সিরিজের মাঝেই জার্সি সামনে! টি-২০ ফরম্যাটেই অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ

ভারত-নিউ জিল্যান্ড সিরিজের মাঝেই জার্সি সামনে! টি-২০ ফরম্যাটেই অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ

2

সাগরে উত্তাল ঢেউ, ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া: অর্ণবের প্রলয় কি এবার বাংলায়? নবান্নে খুলল কন্ট্রোল রুম, কোন কোন জেলায় তাণ্ডব চলবে, কবে কমবে দুর্যোগ?

3

ভোটে 'হেরে গেলেও' কোন মন্ত্রে ক্ষমতায় থেকে যাবেন নেতানিয়াহু?

4

পুরভোটের আগেই পদ্ম-ঝড়! নাগরাকাটায় 'তৃণমূল শূন্য' ৫ পঞ্চায়েত, বিদ্যাসাগরের জন্মভূমিতেও উড়ল গেরুয়া আবির

5

'গত ৬ মাসে যা দেখছেন তা সকালের চা-বিস্কুট, এখনও ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চও বাকী': মুখ্যমন্ত্রী

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ বসাক ও চম্পক দত্ত: পুরভোটের ঢাকে কাঠি পড়ার অপেক্ষা। তবে তার আগে, রাজ্য়ের উত্তর থেকে দক্ষিণ, বিজেপির গ্রাম পঞ্চায়েত দখল অব্যাহত।  নাগরাকাটায় তৃণমূলের হাতছাড়া শেষ গ্রামপঞ্চায়েত। চম্পাগুড়িতে বোর্ড গঠন বিজেপির। ওদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রামপঞ্চায়েত দখল করে নিল বিজেপি। তৃণমূলের গ্ৰামপঞ্চায়েত দখল নিল বিজেপি, উড়ল গেরুয়া আবির।

তৃণমূলের হাতছাড়া শেষ গ্রামপঞ্চায়েত

নাগরাকাটা ব্লকের পাঁচটি গ্রামপঞ্চায়েতই এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হল। ব্লকের শেষ গ্রামপঞ্চায়েত হিসেবে চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের দখল নিল বিজেপি। এর ফলে নাগরাকাটা ব্লকের পাঁচটি গ্রামপঞ্চায়েতেই তৃণমূলের আর কোনও বোর্ড রইল না। এদিন বিডিও অফিসের পক্ষ থেকে চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচনের জন্য বোর্ড গঠনের সভার আয়োজন করা হয়। সভায় মোট ৩০ জনের মধ্যে ২৬ জন সদস্য বিজেপির পক্ষে ভোট দেন। প্রধান হিসেবে নির্বাচিত হন সুরজ মুন্ডা এবং উপপ্রধান হন সুনিতা মুন্ডা। চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠনের মধ্য দিয়ে নাগরাকাটা ব্লকের পাঁচটি গ্রামপঞ্চায়েতই তৃণমূলের হাতছাড়া হল।

বোর্ড গঠনের আগে পঞ্চায়েত সদস্যদের নিয়ে মিছিল করে সভাস্থলে প্রবেশ করেন বিজেপির সদস্য ও কর্মী-সমর্থকেরা। বোর্ড গঠন সম্পন্ন হওয়ার পর আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা। চলে আবির খেলা ও মিষ্টিমুখ। এরপর বিজেপির পক্ষ থেকে ফের একটি বিশাল মিছিল বের করা হয়। এদিন বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাগরাকাটা থানার আইসি গৌতম সরকার, মেজোবাবু রাম ভৌমিক-সহ বিশাল পুলিশ বাহিনী এবং সশস্ত্র সীমা বলের জওয়ানরা।

তৃণমূলের গ্ৰাম পঞ্চায়েত দখল নিল বিজেপি, উড়ল গেরুয়া আবির

প্রধান ইস্তফা দিতেই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল নিল বিজেপি। সকাল থেকেই ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের সামনে ছিল বিশাল পুলিশ মোতায়েন। জানা গেছে, ওই গ্রাম পঞ্চায়েতের মোট ২৩টি আসনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনে ১৮টি আসন পেয়েছিল তৃণমূল এবং ৫ পেয়েছিল বিজেপি। রাজ্যে পালাবদলের জেরে কয়েকদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান প্রশান্ত রায় ইস্তফা দেন।

তারপরই আজ সমস্ত পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে মোট ১৪টি (বিজেপির ৫টার সাথে ৯টি ঋত-তৃণমূলের) আসন পেয়ে তৃণমূলের হাত থেকে গ্ৰাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি। পঞ্চায়েত দখলের পর গ্রাম পঞ্চায়েত চত্বরে ওড়ে গেরুয়া আবির। মিষ্টি বিতরণ করেন বিজেপির নেতা কর্মীরা। নতুন প্রধান হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য দেবাশীষ পাত্র। উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

আরও পড়ুন, শিলিগুড়িতে শিহরণ! বিধায়কের বাড়ির পাশেই শিক্ষিকাকে এলোপাতাড়ি কোপ, প্রেমিকও তারপর...'রক্তাক্ত' ১৫-র প্রেম 

আরও পড়ুন, প্রেমিকার মৃত্যুর আড়াই মাস পর গ্রেফতার প্রেমিক, ভয়ংকর অভিযোগ! চাঞ্চল্য গড়িয়ায়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
BJP
West Bengal