• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বিধায়কের গুরুতর অভিযোগ, শান্তিপুর থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ বিজেপির

বিধায়কের গুরুতর অভিযোগ, শান্তিপুর থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ বিজেপির

Durga Puja: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এনিয়ে অভিযোগ হয়েছে শান্তিপুর থানায়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 11, 2026, 03:30 PM IST|Updated: Oct 11, 2026, 03:34 PM IST
joinshare
বিধায়কের গুরুতর অভিযোগ, শান্তিপুর থানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ বিজেপির
Image Credit: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিশ্বজিত্ মিত্র: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শান্তিপুর থানায় হাজির হলেন বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকরা।

সম্প্রতি নদিয়ার শান্তিপুরে তৃণমূলের একটি দলীয় কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস-সহ একাধিক বিজেপি কর্মী।

কল্যাণের বিরুদ্ধে হওয়া অভিযোগের ভিত্তিতেই রবিবার শান্তিপুর থানায় আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে থানায় আসার কারণ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে তিনি বিশেষ কিছু বলতে চাননি।

এদিন শান্তিপুর থানায় দেখা করে বেরোনোর সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁকে ‘মাতাল’ বলে কটাক্ষ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানার সামনে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন-মোমের উপরে অসাধারণ কারুকার্য, নজর কাড়ল তরুণ আইনজীবীর দুর্গা প্রতিমা

থানায় আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কল্য়াণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটা নোটিস ছিল তাই এসেছিলাম। এখানকার এমএলএ একটা কেস করেছিল। সেইজন্য এসেছিলাম। থানা থেকে নোটিস দিয়েছে। তাই অ্যাটেইন করে গেলাম। থানার অফিসাররা খুব ভালো ব্যবহার করেছেন।

দিল্লিতে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রিজন ভ্যানে তোলা নিয়ে প্রশ্ন করা হলে কল্য়াণ বলেন, গোটা দেশেই একটা অরাজকতা চলছে। সবাই দেখতেই পাচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Kalyan Banerjee