SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মৌখালি ব্রিজে বিজেপি নেতার ওপর হামলা, ৬০ ঊর্ধ্ব বাবাকে ফেলে মারার অভিযোগ

BJP: প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 22, 2026, 01:16 PM IST | Updated: Oct 22, 2026, 01:19 PM IST
Image Credit: ক্যানিং
Join

প্রসেনজিত্ সরকার: ক্যানিং থেকে ঠাকুর দেখে ফেরার পথে মৌখালি ব্রিজের ওপর বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় জয়নগর সাংগঠনিক জেলার কিষান মোর্চার জেলা সেক্রেটারি সুমন হালদার ও ৬০ ঊর্ধ্ব বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ।

সুমন হালদারের জানিয়েছেন, গতকাল রাতে তিনি তাঁর বাবা ও ৫-৬ জন রাজনৈতিক বন্ধুকে নিয়ে বাইকে করে ক্যানিংয়ে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার পথে রাত আনুমানিক ১২টা নাগাদ মৌখালি ব্রিজের ওপর ওঠার পর ১৫-২০ জনের একটি দল তাঁদের পথ আটকায় এবং অতর্কিতে হামলা চালায়।

তাঁর অভিযোগ,"সরকারি জায়গায় অবৈধভাবে ২টি দোকান ঘর বসানো নিয়ে প্রতিবাদ করেছিলেন। সেই আক্রোশ থেকেই তাহার ওপর এই হামলা। হামলার সঙ্গে জড়িত রহিদুল লস্কর, রেজাউল নস্কর, মিজান মোল্লা, শফিকুল্লা ও ইয়ার মহম্মদ মোল্লা। এছাড়াও আরও ১৫-২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিল'।

আরও পড়ুন-কারা, কতটা দায়ী সেটা তদন্তে প্রমাণ হবে...! চোরবাগান কাণ্ডে সিট তদন্তে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

সুমন হালদার আরও জানান, হামলাকারীরা তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাঁর বাবাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। ঘটনায় তাঁর বাবা আহত হয়েছেন।

এই ঘটনার পর তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, "একজন ৬০ বছরের বৃদ্ধ মানুষকে যেভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও বিচার চাই।"

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES