কালীপুজোয় কী রকম থাকবে ওয়েদার? আচমকা বৃষ্টিতে ধুয়ে যাবে দীপাবলি? এসে গেল আবহাওয়ার বিরাট আপডেট
Bengal Weather Update Today: আবহাওয়া দফতর জানিয়ে দিল আজকের আবহাওয়া। শুধু তাই নয়, জানা গিয়েছে, বৃষ্টির যোগ নেই ভূত চতুর্দশীতে এবং কালীপুজোতেও। তবে কালীপুজো ভালো আবহাওয়ায় কাটলেও তার পরেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
অয়ন ঘোষাল: আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে দিলেন আজকের আবহাওয়া। জানা গিয়েছে, বৃষ্টি নেই ভূত চতুর্দশীতে এবং কালীপুজোতে। তবে কালীপুজো ভালো আবহাওয়ায় কাটলেও তার পরেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
মনোরম উইকেন্ড
উইকেন্ডে মনোরম আবহাওয়ার পরিস্থিতি। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ পশ্চিমের জেলাগুলিতে। আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
সিস্টেম
ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে। অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। ক্রমশ শক্তি হারাবে সিস্টেম। ঘূর্ণাবর্ত রয়েছে আসাম হরিয়ানা লাক্ষাদ্বীপ কর্ণাটকে; তামিলনাডু উপকূলে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে
আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া। কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও পরিষ্কার আকাশের সম্ভাবনা। বুধবার থেকে শনিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সকালে ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। হালকা শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমের জেলাগুলিতে। সোমবার আবহাওয়ার পরিবর্তন। সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে
আজ, বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ক্রমশ কমবে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস মাত্র উঠতে পারে উইকেন্ডের মধ্যে। বুধবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।
কলকাতায়
আজ সকালের দিকে মেঘলা আকাশ পরে আংশিক মেঘলা আকাশ বা পরিষ্কার আকাশ হতে পারে। জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকতে পারে সকাল। খুব সকালে বৃষ্টির সম্ভাবনা সামান্য। তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা আর নেই। বুধবার সকালের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশ, কখনো পরিষ্কার আকাশ। কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা মনোরম আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। কালীপুজোর পরদিন সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
তাপমাত্রা
আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য ০.২ মিমি বৃষ্টি হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)