• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /থাইল্যান্ড সাগরে ঘোর ঘূর্ণাবর্ত! আসছে প্রবল সাইক্লোন, ঝড়ঝঞ্ঝাবৃষ্টির আঘাত! কবে বিপর্যয়?

থাইল্যান্ড সাগরে ঘোর ঘূর্ণাবর্ত! আসছে প্রবল সাইক্লোন, ঝড়ঝঞ্ঝাবৃষ্টির আঘাত! কবে বিপর্যয়?

Bengal Weather Update Today: ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর-- এই সপ্তাহের মধ্যে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব ভারতেও। অক্টোবরশেষে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গ-সিকিমেও। বিপর্যস্ত নেপালেও আরেক এক দফা বৃষ্টির আশঙ্কা।

Written BySoumitra Sen
Published: Oct 23, 2026, 11:10 AM IST|Updated: Oct 23, 2026, 11:23 AM IST
joinshare
থাইল্যান্ড সাগরে ঘোর ঘূর্ণাবর্ত! আসছে  প্রবল সাইক্লোন, ঝড়ঝঞ্ঝাবৃষ্টির আঘাত! কবে বিপর্যয়?

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: আবহাওয়া নিয়ে খারাপ খবর? অক্টোবরের শেষে আবার ভারী বৃষ্টি আসছে বাংলায়? হ্যাঁ, খবর অন্তত তেমনই। কবে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় কতটা ভারী বৃষ্টি, তার উত্তর পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। মৌসম ভবন ইঙ্গিত দিল, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর-- এই সপ্তাহের মধ্যে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব ভারতেও। অক্টোবরশেষে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গ-সিকিমেও। বিপর্যস্ত নেপালেও আরেক এক দফা বৃষ্টির আশঙ্কা।

আরও পড়ুন: ফের ঘূর্ণিঝড়! আকাশ-বাতাস-সমুদ্র মন্থন করে ধেয়ে এসে কবে উপকূলে আছড়ে পড়বে ভয়ংকর

থাইল্যান্ড সাগরের ঘূর্ণাবর্ত

থাইল্যান্ড সাগরের ঘূর্ণাবর্ত গতকাল দুপুরে আন্দামান সাগরে সরে এসেছে। আজ শুক্রবার বিকেলের আগে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। ২৫ অক্টোবর অর্থাৎ, রবিবার সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৭ অক্টোবর এটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তার নামকরণ হবে অর্ণব।

নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে

গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করে অর্ণব ২৮ এবং ২৯ অক্টোবরের মধ্যবর্তী মধ্যরাতে অন্ধ্র ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করতে চলেছে বলে মার্কিন এবং জার্মান একাধিক আবহাওয়া গবেষণা মডেল দাবি করেছে। ঘূর্ণিঝড় হবে কি না, সেই বিষয়ে মৌসম ভবন এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি জারি করেনি। তবে তাদের গতকাল সন্ধ্যের আউটলুক অনুযায়ী নিম্নচাপ প্রথমে  পশ্চিম-উত্তরপশ্চিম অভিমুখে এগোতে পারে। পরে পূর্ব উপকূল দিয়ে প্রায় সমান্তরাল ভাবে এগোবে। তাই ল্যান্ডফল যেখানেই হোক, এর প্রভাব এড়াতে পারবে না বাংলা।

ক্রমশ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব

আবহাওয়া বিজ্ঞানীরা মনে করিয়ে দিচ্ছেন পুজোর মুখে সেপ্টেম্বর শেষের নিম্নচাপের কথা। তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ হয়ে স্থলভাগে ঢুকলেও শেষ মুহূর্তে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছিল ওই অতি গভীর নিম্নচাপ। ফলে অঝোর বর্ষণে বিপাকে পড়েছিল বাংলা। এর মধ্যে আবার উত্তর পশ্চিম ভারতে বর্ষাবিদায়ের পর ক্রমশ পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব বাড়ছে। অর্থাৎ, দেশের উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বায়ু-বলয় এই ঘূর্ণিঝড় বা অতি গভীর নিম্নচাপকে পূর্ব উপকূলের ওড়িশা বাংলা বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবে।

এবং অর্ণব

অর্ণব অথবা অতি গভীর নিম্নচাপের মূল প্রভাব পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, এই তিন রাজ্যেই। পুজোর লম্বা ছুটিতে যাঁরা ২৭ থেকে ৩১ অক্টোবরের মধ্যে যাঁরা বিশাখাপত্তনম, পুরী বা গোপালপুরের মতো সমুদ্রসৈকতে বেড়াতে যাবেন, তাঁরা অতিরিক্ত সতর্ক থাকবেন। পরামর্শ আবহাওয়া বিশেষজ্ঞদের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update