মনোজ মণ্ডল: বদলের বাংলায় একী কাণ্ড! ‘বউটা কার'? প্রশ্নের মুখে তৃণমূল নেতা ও কাউন্সিলর। রাস্তায় স্কুটি আটকে তুমুল বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রুমকি সরকার। দলেরই নেতা আশিস সেনের স্কুটিতে করে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, তাঁদের পথ আটকান বেশ কয়েকজন যুবক। ভাইরাল ভিডিয়ো দেখা যাচ্ছে, রুমকি ও আশিসকে ঘিরে নানারকম প্রশ্ন করা হয়। একজনকে বলতে শোনা যায়, 'বউটা কার'? এরপর তৃণমূলকে নেতা সপাটে চড় মারেন এক যুবক।
স্থানীয় বিজেপি নেতা দেবজ্যোতি দাম বলেন, 'ওদের কর্মফল'। তাঁর দাবি, '৩ নম্বর ওয়ার্ডের মানুষ ওদের লায়লা-মজনু হিসেবে চেনেন'। যদিও মারধোরের ঘটনাকে সমর্থন করেননি তিনি। ওই মহিলা কাউন্সিলের স্বামী প্রয়াত বলে খবর। বিজেপি নেতার দাবি, 'শোনা যায় তিনি নাকি আত্মহত্যা করেছিলেন। তি ধোঁয়াশা এখনও কাটেনি। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ'।
আরও পড়ুন: অমাবস্যার রাতে গভীর জঙ্গল থেকে ভেসে আসত অলৌকিক ঘণ্টাধ্বনি, কে করত রহস্যময় এই কালীপুজো?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)