SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পুজোর মুখে দুর্যোগের মেঘ কাটল! সাগরে ফুঁসছে নিম্নচাপ, কিন্তু স্বস্তির বার্তা হাওয়া অফিসের

West Bengal Weather Update: বঙ্গোপসাগরের নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না। পুজোয় রাজ্যে বড় কোনও দুর্যোগ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। ১৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে কলকাতা ও উপকূলীয় জেলায় কিছুটা মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Written By Soumita Khan
Published: Oct 10, 2026, 08:48 AM IST | Updated: Oct 10, 2026, 08:53 AM IST
Join

অয়ন ঘোষাল: থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামীকাল ১১ তারিখ আন্দামান সাগরে পৌঁছাবে। ১৩ তারিখ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে চলেছে। পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে।

নিম্নচাপের প্রভাব

নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না। বাংলার পুজোয় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ মহালয়া ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে।

১৪ তারিখ উপকূলীয় কয়েকটি জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

আরও পড়ুন: বদলের বাংলায় মহালয়া থেকেই শুরু 'উত্‍সব'! শনিতে ইডেনে সরকারের মেগা অনুষ্ঠান

পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

১৫ থেকে ১৭ অক্টোবর উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা কম।

১৮ অক্টোবর অর্থাৎ দ্বিতীয় সপ্তমী থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দু-এক জায়গায় স্থানীয়ভাবে সামান্য হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের কী আপডেট?

উত্তরবঙ্গে আজ মহালয়া অর্থাৎ ১০ অক্টোবর উপরের পার্বত্য জেলায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ তারিখ মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

১৬ থেকে ১৭ তারিখ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৮ থেকে ২২ তারিখ সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: 'চন্দ্রনাথকে ছাড়া সবই...', রেকর্ড মার্জিনে জিতেও আক্ষেপ সন্তানহারা হাসিরানির

কলকাতায়--

কলকাতা ও লাগোয়া জেলায় আজ মহালয়া থেকে ১৩ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা সর্বোচ্চ ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ থেকে ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।

১৪ থেকে ১৭ অক্টোবর মেঘলা ভাব কিছুটা বাড়বে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২২ তারিখ আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES