পুজোয় মুখ্যমন্ত্রীর বড় উপহার: ৫০ কেজি চাল, সঙ্গে ৫ হাজার টাকা-- উৎসবের মরশুমে নবান্নের বড় প্যাকেজ কাদের জন্য? কী ভাবে পাবেন?
Durga Puja Gift for tea estate labour: বন্ধ চা বাগানের ১৯ হাজার শ্রমিকের জন্য ৫০ কেজি বাড়তি চাল ও ৫০০০ টাকা সাহায্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারদোৎসবের চতুর্থীর সন্ধ্যায় রাজ্যবাসীর জন্য জোড়া ঘোষণা করল রাজ্য মন্ত্রিসভা। একদিকে যেমন রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য সরকারি স্তরে ৪৫ হাজারের বেশি নতুন কর্মসংস্থানের (Job Recruitment) পথ খুলে গেল, তেমনই উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলোর (Closed Tea Gardens) কর্মহীন শ্রমিকদের জন্য একগুচ্ছ আর্থিক ও খাদ্য সুরক্ষার প্যাকেজ ঘোষণা হল। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর স্বয়ং মুখ্যমন্ত্রী এই জনমুখী সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য কী কী ঘোষণা?
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের বন্ধ হয়ে যাওয়া মোট ২১ চা বাগানের ১৯ হাজার ৫২৪ জন কর্মহীন শ্রমিককে বিশেষ সহায়তার আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান:
অতিরিক্ত ৫০ কেজি চাল
বর্তমানে সংশ্লিষ্ট পরিবারগুলি নিয়মিত রেশনে যে ৩৫ কেজি চাল পান, তা তো বহাল থাকবেই, তার পাশাপাশি দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত পরিবারপিছু অতিরিক্ত আরও ৫০ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে (Additional 50 kg Free Rice) দেওয়া হবে।
সরাসরি ৫,০০০ টাকা আর্থিক সাহায্য
দীর্ঘদিন কাজ ও বেতন না থাকায় কর্মহীন হয়ে পড়া ১৯,৫২৪ জন শ্রমিকের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৫,০০০ টাকা এককালীন আর্থিক অনুদান (Direct Cash Transfer) পাঠিয়ে দেওয়া হবে। শ্রম দফতরের (Labour Department) মাধ্যমে এই অর্থ সরাসরি পৌঁছে যাবে।
শর্তাবলী
এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত --
শ্রমিককে অবশ্যই চা বাগান বন্ধের কারণে কর্মহীন হতে হবে এবং তাঁর বয়স ৬০ বছরের কম (Under 60 Years of Age) হতে হবে। ৬০ বছরের বেশি বয়সিরা এই বিশেষ প্যাকেজের আওতায় আসবেন না।
চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস নিশ্চিত
চা বাগানের শ্রমিকদের বঞ্চনার প্রসঙ্গ টেনে সরকারের তরফে মনে করিয়ে দেওয়া হয়, অতীতে যেখানে শ্রমিকরা মাত্র ১৬ শতাংশ পর্যন্ত বোনাস পেতেন, সেখানে নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর দাগাপুরের শ্রমিক ভবনে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমিকদের স্বার্থে ২০ শতাংশ বোনাস (20% Festive Bonus) নিশ্চিত করা হয়েছে। পুজো শুরুর আগেই তা কার্যকরী করার প্রক্রিয়ায় চূড়ান্ত সিলমোহর পড়েছে।
৪৫,১৮৫টি শূন্যপদে মেগা নিয়োগের অনুমোদন
শুধু শ্রমিক কল্যাণই নয়, এদিনের মন্ত্রিসভার বৈঠকে মোট ৪৫ হাজার ১৮৫টি শূন্যপদে (45,185 Vacancies) সরাসরি নিয়োগে অর্থ দফতরের (Finance Department) সবুজ সংকেত মিলেছে। দ্রুত নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে:
স্কুল শিক্ষা দফতর (School Education):
সর্বাধিক নিয়োগ হবে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে-- মোট ৩৩,১৯৯টি শূন্যপদ।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর (Panchayat & Rural Development): বিভিন্ন স্তরে নেওয়া হবে ৭,১১৯ জন কর্মী।
টেকনিক্যাল এডুকেশন (Technical Education): টেকনিক্যাল অফিসার ও ক্লার্ক মিলিয়ে নেওয়া হবে ১,৮৮৬ জন।
পুলিস প্রশাসন (Police Force):
ডেপুটি কমিশনার, সাব-ইন্সপেক্টর (SI), অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) ও লেডি কনস্টেবল মিলিয়ে পূরণ হবে ৯৪৬টি শূন্যপদ।
উৎসবের মরশুমে একদিকে চা শ্রমিকদের স্বস্তি ও অন্যদিকে লক্ষাধিক চাকরিপ্রার্থীর মুখে হাসি ফুটিয়ে এই ঘোষণাকে 'মানবিক সরকারের ইতিবাচক পদক্ষেপ' হিসেবেই তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: 'ওঁরা বই বিক্রি করতে চায়, খাবার নয়': পুজোয় সিপিএমের বুকস্টলে বাধা কেন? রাজ্যকে বড় প্রশ্ন হাইকোর্টের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)