বদলের বাংলায় কেষ্টনামা! মমতার হাত ছাড়তেই... এবার সশস্ত্র দেহরক্ষী অনুব্রতের!
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে হামলার পর এবার নিরাপত্তা বাড়ল অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা পুলিসের তরফে কেষ্টকে একজন সশস্ত্র দেহরক্ষী দেওয়া হয়েছে বলে খবর।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে হামলার পর এবার নিরাপত্তা বাড়ল অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা পুলিসের তরফে কেষ্টকে একজন সশস্ত্র দেহরক্ষী দেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন: '২৪ ঘণ্টার মধ্য়ে পোস্ট সংশোধন করুন', বিকাশরঞ্জনকে ডেডলাইন মুখ্যমন্ত্রীর!
আক্রান্ত 'বীরভূমের বাঘ'
একসময়ে যিনি ছিলেন 'বীরভূমের বাঘ', রাজ্যে পালাবদলের পর সেই অনুব্রতের সামনে ভাঙচুর চলেছে পার্টি অফিসে। কবে? গত ৩০ সেপ্টেম্বর। বিজেপি ক্ষমতার আসার পর, সেদিনই প্রথম সিউড়িতে পার্টি অফিসে এসেছিলেন অনুব্রত। কিছুক্ষণ পরেই পার্টি অফিসে ঢুকে পড়েন ৩ যুবক। এরপর সটান চলে যান যে অনুব্রত যে ঘরে বসেছিলেন, সেই ঘরে। তাঁর সামনেই চোখের নিমেষে শুরু হয় ভাঙচুর। তছনছ করে দেওয়া হয় টেবিল-চেয়ার দলের পতাকা।
'দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে প্রশাসনের ব্য়বস্থা গ্রহণ করার দরকার'
দল দুভাগ হওয়ার পর অনুব্রত মণ্ডল এখন ঋতব্রত শিবিরে। বর্তমানে তিনি জেলার সভাপতিও। অনুব্রতের উপর হামলার তীব্র নিন্দা করেছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেন, খুব দুর্ভাগ্য়জনকভাবে, এতবড় ম্য়ানডেট নিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার কথা। অনুব্রত মণ্ডল শুধু আমাদের জেলা সভাপতি নন, তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। আজকে ঘটনা প্রমাণ করছে, আইনের শাসনের বদলে শাসকের আইন কায়েমের চেষ্টা করা হচ্ছে'। তাঁর স্পষ্ট কথা, 'দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে প্রশাসনের ব্য়বস্থা গ্রহণ করার দরকার। যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বুঝতে হবে সরকার যা বলছেন, সেগুলি কেবল কথার কথা'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)