• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বদলের বাংলায় কেষ্টনামা! মমতার হাত ছাড়তেই... এবার সশস্ত্র দেহরক্ষী অনুব্রতের!

বদলের বাংলায় কেষ্টনামা! মমতার হাত ছাড়তেই... এবার সশস্ত্র দেহরক্ষী অনুব্রতের!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে হামলার পর এবার নিরাপত্তা বাড়ল অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা পুলিসের তরফে কেষ্টকে একজন সশস্ত্র দেহরক্ষী দেওয়া হয়েছে বলে খবর।

Written ByTanumoy Ghosal
Published: Oct 09, 2026, 06:26 PM IST|Updated: Oct 09, 2026, 07:27 PM IST
joinshare
বদলের বাংলায় কেষ্টনামা! মমতার হাত ছাড়তেই... এবার সশস্ত্র দেহরক্ষী অনুব্রতের!

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে হামলার পর এবার নিরাপত্তা বাড়ল অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা পুলিসের তরফে কেষ্টকে একজন সশস্ত্র দেহরক্ষী দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন:  '২৪ ঘণ্টার মধ্য়ে পোস্ট সংশোধন করুন', বিকাশরঞ্জনকে ডেডলাইন মুখ্যমন্ত্রীর!

আক্রান্ত 'বীরভূমের বাঘ'

একসময়ে যিনি ছিলেন 'বীরভূমের বাঘ', রাজ্যে পালাবদলের পর সেই অনুব্রতের সামনে ভাঙচুর চলেছে পার্টি অফিসে। কবে? গত ৩০ সেপ্টেম্বর। বিজেপি ক্ষমতার আসার পর, সেদিনই প্রথম সিউড়িতে পার্টি অফিসে এসেছিলেন অনুব্রত।  কিছুক্ষণ পরেই পার্টি অফিসে ঢুকে পড়েন ৩ যুবক। এরপর সটান চলে যান যে অনুব্রত যে ঘরে বসেছিলেন, সেই ঘরে। তাঁর সামনেই চোখের নিমেষে শুরু হয় ভাঙচুর। তছনছ করে দেওয়া হয় টেবিল-চেয়ার দলের পতাকা।

 

 'দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে প্রশাসনের  ব্য়বস্থা গ্রহণ করার দরকার'

দল দুভাগ হওয়ার পর অনুব্রত মণ্ডল এখন ঋতব্রত শিবিরে। বর্তমানে তিনি জেলার সভাপতিও। অনুব্রতের উপর হামলার তীব্র নিন্দা করেছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেন, খুব দুর্ভাগ্য়জনকভাবে, এতবড় ম্য়ানডেট নিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার কথা। অনুব্রত মণ্ডল শুধু আমাদের জেলা সভাপতি নন, তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। আজকে ঘটনা প্রমাণ করছে, আইনের শাসনের বদলে শাসকের আইন কায়েমের চেষ্টা করা হচ্ছে'। তাঁর স্পষ্ট কথা, 'দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে প্রশাসনের  ব্য়বস্থা গ্রহণ করার দরকার। যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে বুঝতে হবে সরকার যা বলছেন, সেগুলি কেবল কথার কথা'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Anubrata Mondal