SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

AIIMS Kalyani: রোগীকে অস্ত্রোপচার চলাকালীন মোট ১৮ ইউনিট পিআরবিসি (PRBC) রক্ত দিতে হয়। পাশাপাশি অস্ত্রোপচারের আগে ও পরবর্তী পর্যায়ে আরও ৮ ইউনিট পিআরবিসি-সহ অন্যান্য রক্তের উপাদান দেওয়া হয়

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 07, 2026, 10:32 PM IST | Updated: Nov 07, 2026, 10:41 PM IST
Image Credit: এইমস কল্যাণী
Join

অয়ন শর্মা: ফিরিয়ে দিয়েছিল দেশের একাধিক প্রথমসারির হাসপাতাল। শেষপর্যন্ত ২৬ বছরের যুবকের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার হল কল্যাণী AIIMS-এ। রোগীর মস্তিষ্ক থেকে অপসারণ করা হল ২.৯ কেজি ওজনের বিরল ম্যালিগন্যান্ট টিউমার। চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল কল্যাণী AIIMS।

হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে অ্যানাস্থেসিওলজি এবং ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষ সহযোগিতায় এক ২৬ বছর বয়সি রোগীর শরীর থেকে সফলভাবে অপসারণ করা হল ২.৯ কেজি ওজনের বিরল ম্যালিগন্যান্ট টিউমার। চিকিৎসকদের দাবি, এটি বিশ্বের বৃহত্তম আকারের ম্যালিগন্যান্ট পেরিফেরাল নার্ভ শিথ টিউমার (Malignant Peripheral Nerve Sheath Tumour)অপসারণের ঘটনা।

জানা গিয়েছে, জটিল এই রোগের চিকিৎসার জন্য দেশের একাধিক প্রথম সারির হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন রোগী। কিন্তু অস্ত্রোপচারের ঝুঁকি ও জটিলতার কারণে সেখান থেকে চিকিৎসা করানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত AIIMS কল্যাণীতে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন-বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

অস্ত্রোপচারের সময় পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। রোগীকে অস্ত্রোপচার চলাকালীন মোট ১৮ ইউনিট পিআরবিসি (PRBC) রক্ত দিতে হয়। পাশাপাশি অস্ত্রোপচারের আগে ও পরবর্তী পর্যায়ে আরও ৮ ইউনিট পিআরবিসি-সহ অন্যান্য রক্তের উপাদান দেওয়া হয়। চিকিৎসা পরিভাষায় এই ধরনের পরিস্থিতিকে 'আল্ট্রা ম্যাসিভ ট্রান্সফিউশন' বলা হয়।

এত বিপুল পরিমাণ রক্ত ও রক্তের উপাদানের জোগান এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। পাশাপাশি অত্যন্ত জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করতে অ্যানাস্থেসিওলজি বিভাগের চিকিৎসকদের দক্ষতা ও পেশাদারিত্ব বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এই সাফল্যের পর AIIMS কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টরের দূরদর্শী নেতৃত্ব, উৎসাহ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তাঁদের মতে, তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠানে রোগী পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES