SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পুজোতে তিনগুণ আনন্দ: ডিএ-র পর এবার সপ্তম বেতন কমিশন নিয়ে বড় পদক্ষেপ নবান্নর

West Bengal 7th Pay Commission: ৩৮% ডিএ পাওয়ার পর এবার সপ্তম পে কমিশন নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের!অনলাইন মারফতে তথ্য সংগ্রহের নির্দেশিকা জারি। দুর্গাপুজোর আবহেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 16, 2026, 03:07 PM IST | Updated: Oct 16, 2026, 03:14 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আনন্দে যখন গোটা বাংলা মেতে উঠেছে, তখনই সামনে এল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক দারুণ সুখবর। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বর্ধিত ৩৮ শতাংশ ডিএ সহ বেতন ঢুকে গিয়েছে। এবার সপ্তম বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে আরও এক ধাপ এগোল সরকার।

সপ্তম বেতন কমিশনে রাজ্য কর্মীদের বেতন ও ভাতার পরিকাঠামো পর্যালোচনার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে দফতর ভিত্তিক অনলাইন ব্যবস্থা শুরু করল সরকার। রাজ্য প্রশাসনের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মীদের বর্তমান বেতন ও ভাতা কাঠামো খতিয়ে দেখে তারপরই প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। সেই কারণে বিভিন্ন দফতরের অধীনে সমস্ত পদ, পরিষেবা, ক্যাডার এবং কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাই। সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কাঠামো যুগোপযোগী করতেই এই তৎপরতা। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের পদভিত্তিক বিস্তারিত তথ্য, সার্ভিস ক্যাডার, বিদ্যমান বেতনকাঠামো ও বিভিন্ন ভাতা পর্যালোচনা করে তারপরই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে।

তথ্য সংগ্রহে ডিজিটাল সিস্টেম

কমিশনের কাজ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নিতে চালু হচ্ছে দফতরভিত্তিক বিশেষ অনলাইন ব্যবস্থা। এই অনলাইন পোর্টালের মাধ্যমে প্রতিটি সরকারি বিভাগ তাদের অধীনস্থ কর্মী ও পদমর্যাদার বিশদ বিবরণ পাঠাবে। প্রস্তাবিত কাঠামোর 'পার্ট এ' এবং 'পার্ট বি'-তে উল্লিখিত নির্দিষ্ট নির্দেশিকা মেনে সংশ্লিষ্ট সংস্থা ও কর্মচারীদের ডেটাবেস দ্রুততার সঙ্গে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মূল ফোকাস

কমিশন কেবল বেসিক পে বৃদ্ধির দিকেই নজর দিচ্ছে না, বরং সামগ্রিক কাজের পরিবেশ, পদোন্নতির সুযোগ, ভাতা এবং অবসরকালীন সুবিধা খতিয়ে দেখে সুপারিশ পেশ করবে। রাজ্য প্রশাসনের এই পদক্ষেপে সরকারি কর্মচারীরা আশার আলো দেখছেন। দুর্গাপুজোর মাহেন্দ্রক্ষণে পে কমিশন নিয়ে সরকারের এই উদ্যোগ ও পদক্ষেপ নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের উৎসবের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিল।   

আরও পড়ুন, ‘ডবল ইঞ্জিন সরকার কী করে দেখুন!’ হলদিয়ায় পুজো উদ্বোধনে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES