SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অফিসের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ খুলে রাখছেন? অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে মেসেজ যাচ্ছে অন্য জায়গায়,জেনে যাচ্ছে সব তথ্য-- বড় বিপদ ডেকে আনছেন না তো?

Whatsapp web new warning: হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অ্যাকাউন্ট হ্যাকিং ও তথ্য চুরির ঝুঁকি নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ব্রাউজার ট্যাব কাটলেই লগ-আউট হয় না—জেনে নিন নিরাপদ থাকার জরুরি নিয়মাবলি।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 23, 2026, 19:18 IST | Updated: Nov 23, 2026, 19:32 IST
Image Credit: হোয়াটসঅ্যাপ ওয়েব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বড় নির্দেশিকা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অফিসের ডেস্কটপ বা ল্যাপটপে কাজের সুবিধার জন্য অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web) ব্যবহার করেন। কিন্তু আপনার এই অভ্যাসই ডেকে আনতে পারে বড় সাইবার বিপদ। হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের সতর্ক করে এবার একটি জরুরি সাইবার নিরাপত্তা নির্দেশিকা বা অ্যাডভাইজরি (Cybersecurity Advisory) জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs - MHA)। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ 'ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার' (I4C)-এর ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU) স্পষ্ট জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবের অর্থাত্‍ কোন কম্পিউটারে হোয়াটসঅ্য়াপ খুললে তা বন্ধ না করলে সেই সেশন (Authenticated Session) হ্যাকার বা অসাধু ব্যক্তিদের হাতে চলে গেলে আপনার পুরো অ্যাকাউন্টটিই বেহাত হয়ে যেতে পারে।

আরও পড়ুন: বড় ঘোষণা রাজ্যের: বদলে গেল 'যুবসাথী'র নাম, নতুন নাম কী? বেকার যুবকরা আর ৩০০০ পাবেন না, ভাতার অঙ্কেও বড় পরিবর্তন, কে কত পাবেন? কবে থেকে চালু?

কী কী বিপদ হতে পারে?

অ্যাডভাইজরিতে বলা হয়েছে, কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের নাগাল পেয়ে যায়, তবে:

ব্রাউজার বন্ধ করলেই কি লগ-আউট হয়?

সবথেকে বড় ভুল ধারণা হল, কম্পিউটারের ব্রাউজার উইন্ডো বা ট্যাব বন্ধ করে দিলেই বোধহয় হোয়াটসঅ্যাপ ওয়েব বন্ধ হয়ে যায়। স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করেছে, কেবল ব্রাউজার ট্যাব কাটলে সেশন শেষ হয় না। ফলে পরবর্তীতে ওই কম্পিউটার অন্য কেউ ব্যবহার করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে পড়তে পারেন।

নিরাপদ থাকতে কেন্দ্রের জরুরি নির্দেশিকা (Safety Guidelines):

আপনার অ্যাকাউন্ট থেকে অজান্তে কোনও মেসেজ গেলে বা অদ্ভুত রিপ্লাই এলে তা গুরুত্ব সহকারে দেখুন। পাশাপাশি ব্রাউজার ও অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখুন এবং ক্র্যাকড সফটওয়্যার বা সন্দেহজনক ফাইল ডাউনলোড করবেন না।

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা এল সামনে: ২০২৭ সালে ৪১ দিন ছুটি, পুজো থেকে ছট--টানা বন্ধ সরকারি অফিস? দেখে নিন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES