SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিশ্ববাজারে বিরাট ধাক্কা! হু হু করে পড়ল সেনসেক্স আর নিফটি; আচমকা লক্ষ লক্ষ কোটি টাকা উধাও! ভয়ংকর কী ঘটল?

সোমবার সকালে একধাক্কায় সেনসেক্স পড়ল প্রায় ১৪৮৪ পয়েন্ট। পাল্লা দিয়ে নামল নিফটি, ৩৩৮ পয়েন্ট। প্রায় সাড়ে ৪ লক্ষ কোটির লগ্নি কার্যত উবে গেল! এর পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FII) নেতিবাচক মনোভাবও দেশীয় শেয়ার বাজারকে টেনে নামিয়েছে বলে মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

Written By Soumitra Sen
Published: Nov 23, 2026, 18:04 IST | Updated: Nov 23, 2026, 18:10 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রক্তক্ষরণ শেয়ার বাজারে! ফের ধস! একেবারে ল্যান্ডস্লাইড বলা চলে। হতদরিদ্র বিবর্ণ হয়ে গেল শেয়ারের দুনিয়া! আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘিরে তৈরি হওয়া গুজব এবং আমেরিকায় আরও কড়া মুদ্রানীতি আসার আশঙ্কায় বিশ্ব জুড়ে শেয়ার বিক্রির হিড়িক পড়ে গিয়েছে। ব্যাঙ্কিং ও কমোডিটি শেয়ারগুলিতে এজন্য আজ ব্যাপক বিক্রি দেখা গিয়েছে। এর পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাবও দেশীয় শেয়ার বাজারকে টেনে নামিয়েছে বলে মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: বিয়ের মরসুমে এক ধাক্কায় অনেকটা নামল সোনার দর! ক্রেতার মুখে চওড়া হাসি, কয়েক 

আরও পড়ুন: PF-এর ৯০% টাকাই তুলতে পারবেন 'এই' বয়সের আগে! পিএফ নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

কেন ধস শেয়ার মার্কেটে?

কী কারণে শেয়ার মার্কেটে ধস? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকমাস ধরে লগ্নিকারীদের ‘প্রফিট বুকিং’ ও বিশ্ববাজারে অর্থনৈতিক ডামাডোলের কারণেই দালাল স্ট্রিটে আচমকা এই ধস বলে মনে করা হচ্ছে। গুরুতর এই অবস্থায় প্রায় সব ক'টি সেক্টরেই পতন দেখা গিয়েছে। যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন দেখা গিয়েছে, সেগুলি হল-- টাটা স্টিল, এইচডিএফসি ব্যাংক, অ্য়াক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আল্ট্রা টেক সিমেন্টের মতো সংস্থাগুলির শেয়ার বাজার পড়েছে প্রায় ৬ শতাংশ। সেই তুলনায় টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এইচসিএল টেক ও মারুতি সজুকির সেনসেক্সের হাল খানিক ইতিবাচক।

দালাল স্ট্রিটে উলটপুরাণ!

গত তিনমাসে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে বেশি উন্নতি দেখা গিয়েছে ৪ নভেম্বর। ভোটের ফল প্রকাশের পর। সেই হাওয়ায় ভর করেই ভারতের বাজারেও শেয়ারে ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল ৫ তারিখ। এই মাসের গোড়ার দিকে শেয়ার বাজারে কার্যত উৎসবের আমেজ দেখা গিয়েছিল। কিন্তু তারপর ক্রমশ অবস্থা বদলায়। এ মাসের শেষে দালাল স্ট্রিটে একেবারে বড় মাপের উলটপুরাণ! যা নিয়ে খুবই চিন্তিত লগ্নিকারীরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES