EPFO New Rules: EPFO-এর নতুন নিয়মে বদল আসছে PF withdrawal-এ। ৫৫ বছরের কম বয়সি সদস্যদের যোগ্য PF ব্যালেন্সের ৯০% পর্যন্ত টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এর জন্য নির্দিষ্ট কারণ, যোগ্যতা ও শর্ত প্রযোজ্য থাকবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর৷ এবার থেকে প্রয়োজনে পিএফ-এর টাকা তোলার জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না ৷ সম্প্রতি ইপিএফও প্রভিডেন্ট ফান্ড থেকে টাকার তোলার নিয়ম আরও সহজ করে দিয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বয়সের আগে অবসর নিলে পিএফ মেম্বাররা নিজেদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে ৯০ শতাংশ টাকা তুলে নিতে পারবেন ৷ আংশিক টাকা তোলার ক্ষেত্রে জরুরি ন্যূনতম মেম্বারশিপ পিরিয়ডকে ১২ মাস থেকে কমিয়ে ২ মাস করা হয়েছে ৷
1/7
EPFO
EPFO তাদের বিনিয়োগের পরিধি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এর আওতায় বছরে নতুন করে জমা পড়া কন্ট্রিবিউশনের সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত অংশ Alternative Investment Fund-এ বিনিয়োগ করা হতে পারে।
2/7
আরও বেশি সহায়তা
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য, সদস্যদের আর্থিক প্রয়োজনে আরও বেশি সহায়তা করা এবং দীর্ঘমেয়াদে EPFO তহবিল থেকে তুলনামূলকভাবে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি করা।
3/7
৯০ শতাংশ পর্যন্ত
EPFO-এর নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছরের কম বয়সি সদস্যরা তাঁদের যোগ্য PF ব্যালেন্সের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন।
4/7
আগে কত ছিল লিমিট?
এর আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। তবে এর অর্থ এই নয় যে, প্রত্যেক সদস্য কোনও শর্ত ছাড়াই নিজের PF অ্যাকাউন্টের পুরো টাকা তুলে নিতে পারবেন। টাকা তোলার সুবিধা একমাত্র নির্দিষ্ট কারণ, সদস্যের যোগ্যতা এবং সংশ্লিষ্ট নিয়ম ও শর্তের ভিত্তিতেই পাওয়া যাবে।
5/7
১২-র জায়গায় ২
নতুন নিয়মে চাকরি না থাকাকালীন পরিস্থিতিতে PF থেকে টাকা তোলার জন্য অপেক্ষার সময়ও কমানো হয়েছে। আগে PF সদস্যপদ ১২ মাস পূর্ণ হওয়ার শর্ত ছিল। এখন সেই সময়সীমা কমিয়ে ২ মাস করা হয়েছে।
6/7
আর্থিক প্রয়োজন মেটানোর সুযোগ
এর ফলে, কোনও কর্মীর চাকরি চলে গেলে বা আয়ের উৎস বন্ধ হয়ে গেলেও PF-এর টাকা তুলে দৈনন্দিন আর্থিক প্রয়োজন মেটানোর সুযোগ পাবেন তিনি।
7/7
কখন PF-এর টাকা তোলা যায়?
ইপিএফ অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলার সুবিধা শুধু চাকরি না থাকাকালীন সময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্দিষ্ট শর্ত পূরণ করলে সদস্য নিজের এবং পরিবারের বিভিন্ন প্রয়োজনেও PF-এর টাকা তুলতে পারেন। এর মধ্যে চিকিৎসার খরচ, সন্তান বা পরিবারের সদস্যদের পড়াশোনা এবং বিয়ের মতো জরুরি প্রয়োজন রয়েছে। EPF Scheme, 2026-এ টাকা তোলার নিয়মেকে মূলত তিনটি বড় শ্রেণিতে ভাগ করা হয়েছে। তবে কোন কারণে কত টাকা তোলা যাবে, কারা টাকা তোলার যোগ্য এবং কতবার এই সুবিধা নেওয়া যাবে-- প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়ম ও শর্ত প্রযোজ্য থাকবে।