• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /১৮ নভেম্বর বিকেল ৩টে ৪৬ মিনিটে অবিশ্বাস্য ইতিহাস মহাশূন্যে! পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছল ভয়েজার-১

১৮ নভেম্বর বিকেল ৩টে ৪৬ মিনিটে অবিশ্বাস্য ইতিহাস মহাশূন্যে! পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছল ভয়েজার-১

NASA Voyager 1 Spacecraft: নাসার আগাম হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৮ নভেম্বর বুধবার ভয়েজার-১ পৃথিবী থেকে এক আলোক-দিনের দূরত্বে পৌঁছেছে। মহাকাশ গবেষণার ইতিহাসে মানুষের তৈরি কোনো মহাকাশযান এর আগে এত দূরত্ব অতিক্রম করতে পারেনি। তবে এই মাইলফলক চূড়ান্তভাবে নিশ্চিত করতে মহাকাশযানটির সংকেত পেতে হবে। ফলে, সেই সংকেতের অপেক্ষায় রয়েছেন নাসার বিজ্ঞানীরা।

Written BySoumitra Sen
Published: Nov 18, 2026, 20:24 IST|Updated: Nov 18, 2026, 20:30 IST
joinshare
১৮ নভেম্বর বিকেল ৩টে ৪৬ মিনিটে অবিশ্বাস্য ইতিহাস মহাশূন্যে! পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছল ভয়েজার-১

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
অপ্রত্যাশিত বিরাট ধাক্কা স্পেনে, খেলাই ছেড়ে দিলেন বিশ্বকাপজয়ী নক্ষত্র! ফাইনালে ছিল দেখার মতো গোল

অপ্রত্যাশিত বিরাট ধাক্কা স্পেনে, খেলাই ছেড়ে দিলেন বিশ্বকাপজয়ী নক্ষত্র! ফাইনালে ছিল দেখার মতো গোল

2

১৮ নভেম্বর বিকেল ৩টে ৪৬ মিনিটে অবিশ্বাস্য ইতিহাস মহাশূন্যে! পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছল ভয়েজার-১

3

রাজ্যের এই শিক্ষকদের DA বাড়ল ৪০%: নভেম্বরের বেতনের সঙ্গেই ঢুকবে বাড়তি টাকা, বিরাট ঘোষণা রাজ্য সরকারের

4

১ ডিসেম্বর থেকেই সেনার নয়া ড্রেস কোড, জেনারেলের সাজেও বিরাট বদল! বেরেট-টুপি-ব্যাজে কী চমক?

5

রাজ্যের আরও পুরসভায় ডিলিমিটেশন? কলকাতা, হাওড়ার পর এবার...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৈরি হয়ে গেল ইতিহাস! মহাকাশ বিজ্ঞানের ইতিহাস। ইতিহাস তৈরি করল একটি মহাকাশযান। কিন্তু প্রকারান্তরে সেই ইতিহাস তৈরি করল মানুষ। প্রায় অর্ধ শতাব্দীর চেষ্টায় পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার মহাকাশযান ভয়েজার-১। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর মহাকাশযানটি পৃথিবী ছেড়েছিল। আর আজ, বুধবার ভারতীয় সময় বিকেল ৩টে ৪৬ মিনিটে সেটি ২৫৯০ কোটি কিলোমিটার দূরে পৌঁছে গেল! মহাকাশ গবেষণার ইতিহাসে মানুষের তৈরি কোনো মহাকাশযান এর আগে এত দূরত্ব অতিক্রম করতে পারেনি! যে-দূরত্ব আলোর গতির হিসেবে এক আলোক-দিন দূরত্ব। অবিশ্বাস্য!

আরও পড়ুন: বিশ্ব জুড়ে 'লকডাউন'! স্থবির হল সার্ভার! অনলাইন 

আরও পড়ুন: ৬০ বছর ধরে ভয়ংকর পরমাণু অস্ত্রের কথা গোপন 

ঘণ্টায় ৬১ হাজার কিমি

আমরা সকলে জানি, ১ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার দূরত্ব পার করে আলো। ২৪ ঘণ্টায় তা যে দূরত্ব অতিক্রম করে, তা-ই এক আলোক-দিন। ৪৯ বছরের চেষ্টায় ভয়েজার-১ আলোর এক দিনের ওই দূরত্ব অতিক্রম করতে পেরেছে। পৃথিবীর আর কোনও মহাকাশযান কিংবা মানুষের তৈরি আর কোনও বস্তুই এর আগে কখনও এত দূরে পৌঁছতে পারেনি। নাসার মহাকাশযানটির গতিবেগ ঘণ্টায় ৬১ হাজার কিলোমিটার।

সংকেতে ৪৮ ঘণ্টা

হঠাৎ ২৫৯০ কোটি কিলোমিটার দূরত্ব কেন? এই দূরত্বের কি আলাদা কোনও তাৎপর্য আছে? হ্যাঁ, আছে। পৃথিবী থেকে এখন কোনও রেডিয়ো সঙ্কেত ভয়েজার-১-এ পাঠানো হলে তা সেখানে পৌঁছবে ঠিক ২৪ ঘণ্টা পরে। আবার, ভয়েজার-১ থেকে ওই সঙ্কেতের জবাব আসতেও সময় নেবে ২৪ ঘণ্টা। মানে, ভয়েজার-১-এর সঙ্গে পৃথিবীর সঙ্কেত আদানপ্রদান সম্পন্ন হতে এখন দু’দিন লাগবে।

ভয়েজার-২

প্রসঙ্গত, ভয়েজার-১-এর মতো আছে ভয়েজার-২'ও! সেটিকেও ওই ১৯৭৭ সালেই লঞ্চ করা হয়েছিল। তবে, এটি পৌঁছবে আরও ৯ বছর পরে, ২০৩৫ সালে।

দুই ভয়েজারের লক্ষ্য

১৯৭৭ সালে ১৬ দিনের ব্যবধানে মহাকাশে দুটি যান পাঠিয়েছিল নাসা-- ভয়েজার-১ এবং ভয়েজার-২। ১৯৭৭ সালের অগস্টে মহাকাশে পাড়ি দিয়েছিল ভয়েজার-২। এর কয়েকদিন পরে সেপ্টেম্বর মাসে মহাকাশে রওনা দেয় ভয়েজার-১। গ্রহ-উপগ্রহ পর্যবেক্ষণ করাই ছিল এই দু'টি যানের লক্ষ্য। কিন্তু পরে রওনা দিয়েও ভয়েজার-১ টপকে যায় ভয়েজার-২-কে। এই মুহূর্তে ভয়েজার-২ ২১৬৮ কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছে।

আন্তঃনাক্ষত্রিক মহাকাশে অবিরাম

ভয়েজার-১-এর প্রাথমিক লক্ষ্য ছিল বৃহস্পতি এবং শনি। ১৯৭৯ সালে মহাকাশযানটি বৃহস্পতিবার কাছে এবং ১৯৮০ সালে শনির কাছে পৌঁছয়। অসংখ্য ছবি ও বিপুল তথ্য পৃথিবীতে পাঠায় সে। মহাশূন্যের বহু অজানা রহস্যের মুখোমুখি করে মানুষকে। ২০১২ সালে ভয়েজার-১ সূর্যের চৌম্বকক্ষেত্র অর্থাৎ, সৌরজগতের সীমা ছাড়িয়ে বেরিয়ে যায়। সেই থেকেই সে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে অবিরাম ছুটে চলেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Science