SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য দুর্দান্ত খবর, দীর্ঘদিনের দাবি পূরণ নভেম্বরেই... ৭.৫ গুণ বাড়ছে মাসিক পেনশন!

লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য অবশেষে দুর্দান্ত খবর, দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে নভেম্বরেই! ৭.৫ গুণ বাড়ছে মাসিক পেনশন!

Written By Subhapam Saha
Published: Oct 24, 2026, 02:06 PM IST | Updated: Oct 24, 2026, 02:08 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইপিএফও পেনশনভোগীদের জন্য় দুর্দান্ত খবর চলে এল। সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ ইপিএস পেনশনভোগীদের বিরাট দাবি পূরণ হতে পারে আগামী মাসেই। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন মাসিক ন্যূনতম পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০০ টাকা হতে পারে বলেই খবর। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর গুজরাতের গিরে ইপিএফও-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে এমপ্লয়িজ পেনশন স্কিমের আওতায় মাসিক ন্যূনতম পেনশন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ইপিএসের অধীনে মাসিক ন্যূনতম পেনশন ১০০০ টাকা নির্ধারণ করেছিল। গত এক দশকে দেশে মুদ্রাস্ফীতি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে পেনশনভোগীদের বিভিন্ন সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলি ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছে। তাদের যুক্তি- বর্তমান সময়ে চিকিৎসা খরচ ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য মাত্র ১০০০ টাকা অত্যন্ত অপর্যাপ্ত। ইউনিয়নগুলির দাবি, মাসিক ন্যূনতম পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকা করা হোক এবং এর সঙ্গে মহার্ঘ ভাতাও যুক্ত করা হোক।

সর্বনিম্ন মজুরি বৃদ্ধি করা হয়েছে

এবার ন্যূনতম পেনশন বৃদ্ধির জোরালো সম্ভাবনাও রয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার সম্প্রতি ইপিএফও-এর আওতাভুক্ত কর্মীদের জন্য বাধ্যতামূলক বেতনসীমা প্রতি মাসে ১৫০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০০ টাকা করেছে। এছাড়া কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, সরকার নিয়মাবলী পর্যালোচনা করছে এবং পেনশন বাড়ানোর দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে।

১৯ নভেম্বরের সভায় বড় সিদ্ধান্ত

১৯ নভেম্বরের সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ দীর্ঘ বছর পর বোর্ড দিল্লির পূর্ব কিদওয়াই নগরে অবস্থিত ইপিএফও সদর দফতরের বাইরে অন্য কোনও রাজ্যে সভা করতে চলেছে। এখন সবার নজর ১৯ নভেম্বরের এই গুরুত্বপূর্ণ সভার দিকে।

আরও পড়ুন: পয়লা থেকেই দেশ জুড়ে বিরাট বদল! একেবারে বাধ্যতামূলক করল সরকার, এখনই জানুন No SIM, No WhatsApp

ইউপিআইয়ের মাধ্যমে কি পিএফ থেকে টাকা তোলা আরও দ্রুত হবে?

ইপিএফও-র সাড়ে সাত কোটিরও বেশি সদস্যের জন্য একটি সুখবর রয়েছে। ইপিএফও একটি গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে কাজ করছে। তারা বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা শুরু করেছে।

ডিসেম্বরের মধ্যে পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে

প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন যে, এই সুবিধার মাধ্যমে ইপিএফও (EPFO) গ্রাহকরা ইউপিআই (UPI)-এর সাহায্যে তাঁদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ তুলতে পারবেন। আশা করা হচ্ছে, ডিসেম্বর মাসের শেষ নাগাদ এটি আনুষ্ঠানিক ভাবে চালু হবে।
.
বর্তমান নিয়ম অনুযায়ী একজন গ্রাহককে তাঁর ইপিএফ ব্যালেন্সের অন্তত ২৫ শতাংশ অ্যাকাউন্টে বজায় রাখতে হয়। গ্রাহকরা শিক্ষা, বিয়ে ও আবাসনের মতো জরুরি প্রয়োজনে, বিভিন্ন নির্ধারিত ক্যাটাগরির আওতায়, তাঁদের ইপিএফ ব্যালেন্সের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ তুলতে পারেন।

আরও পড়ুন: পিন, OTP-র ঝামেলা শেষ! ভারতে এল Apple Pay, প্রথম পার্টনার Axis Bank- কার্ড ছাড়াই হবে সব পেমেন্ট

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES