SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাতের ট্রেনে নয়া নিয়ম! এখন থেকে ১১টা বাজলেই আর মিলবে না এই সুবিধা, না মানলেই বিপদে

Indian Railway New Rule: ট্রেনে আগুন ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কড়া নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনের চার্জিং পয়েন্ট। এই নিয়মের কোনও অন্যথা হবে না। নিয়ম মানায় কড়াকড়ি রেলের। অন্যথায় কর্মীদের গাফিলতিতে শাস্তি।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 28, 2026, 03:34 PM IST | Updated: Oct 28, 2026, 03:42 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রেলের নয়া নিয়ম। রেলযাত্রীদের জন্য বড় নির্দেশ। রাত ১১টা থেকে ভোর ৫টা, এখন থেকে বন্ধ থাকবে ট্রেনের মোবাইল চার্জিং পয়েন্ট। নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল। ট্রেনে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল। নতুন এই নিয়ম অনুযায়ী, এখন থেকে ট্রেনের প্রতিটি কোচে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মোবাইল ও ল্যাপটপ চার্জিং পয়েন্ট বা সকেট সম্পূর্ণ বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই ৬ ঘণ্টা সময়ে কোনওরকম শিথিলতা দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রেল বোর্ড।

কঠোর পদক্ষেপের মূল কারণ কী?

সম্প্রতি দক্ষিণ পূর্ব জোনে একটি মারাত্মক ঘটনা ঘটে। রাত ১১টার পর ট্রেনের কোচের চার্জিং পয়েন্ট চালু থাকায়, এক যাত্রী তাঁর পাওয়ার ব্যাংক চার্জে বসিয়েছিলেন। সেই সময়ে হঠাৎই অতিরিক্ত গরম হয়ে পাওয়ার ব্যাংকটিতে বিস্ফোরণ ঘটে। চারদিক ধোঁয়ায় ভরে যায়। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও, রাতের অন্ধকারে চলন্ত ট্রেনে এমন ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয়। এখন রাতে বেশির ভাগ যাত্রী যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, তখন এই ধরনের ইলেকট্রনিকস সামগ্রী চার্জিংয়ের কারণে ওভারহিটেড হয়ে আগুন লেগে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেশি। তাই এই ধরনের বড় দুর্ঘটনা এড়াতেই রেল কর্তৃপক্ষ পুরনো নিয়মগুলোকে আরও কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

রেল বোর্ডের নির্দেশ

রেল বোর্ডের পক্ষ থেকে দেশের সমস্ত জোনাল রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্ধারিত ৬ ঘণ্টা সময়ে ট্রেনের অনবোর্ড স্টাফ বা ডিউটিরত কর্মীরা যেন চার্জিং পয়েন্টগুলো বন্ধ করে দেন। চার্জিং পয়েন্টগুলো যে সঠিকভাবে বন্ধ হয়েছে, তা নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেবে রেল। নিয়ম যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা নজরে রাখতে রেলের উর্ধ্বতন কর্মকর্তা ও সুপারভাইজাররা মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিটও করবেন। যদি কোনও রেলকর্মীর গাফিলতি পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পুরনো নিয়মেরই পুনরাবৃত্তি কড়াভাবে

প্রসঙ্গত, এটি সম্পূর্ণ নতুন কোনও নিয়ম নয়। এর আগে ২০২১৪-র ১৯ জুন এবং পরবর্তীতে ২০২১ সালেও রেল বোর্ডের পক্ষ থেকে দু-দুবার একই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে রাতের বেলায় ট্রেনের চার্জিং পোর্টগুলো বন্ধ রাখার কথা বলা হয়েছিল। তবে অনেক ক্ষেত্রেই সেই নিয়ম পালনে শিথিলতা লক্ষ্য করা যায়। সম্প্রতি পাওয়ার ব্যাংক বিস্ফোরণের ঘটনার পর রেল বোর্ড আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। নিয়মের ১০০ শতাংশ কড়াকড়ি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।

যাত্রীদের জন্য পরামর্শ

এখন নিয়ম অনুযায়ী রাতের বেলা চার্জিং পয়েন্ট বন্ধ থাকলে যাত্রীরা অসুবিধার মধ্যে পড়তে পারেন। যাত্রীদের তাই আগে থেকেই বাড়ি বা স্টেশনে মোবাইল, ট্যাব কিংবা ল্যাপটপের মতো জরুরি বৈদ্যুতিন সরঞ্জামগুলি সম্পূর্ণ চার্জ করে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল। একইসঙ্গে পাওয়ার ব্যাঙ্কের বিষয়ে অতিরিক্ত সাবধানতা নেওয়ার কথা বলা হয়েছে। 

আরও পড়ুন, মৃত্যুকে বুড়ো আঙুল! নয়া ওষুধে পেটের ক্যানসারে আক্রান্তদের আয়ু বাড়ল দ্বিগুণ, ট্রায়ালেই মিরাক্যল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES