• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /দিওয়ালির ধামাকা উপহার! একলাফে ৩ শতাংশ বাড়ল ডিএ, ১.১৬ কোটি কর্মী-পেনশন ভোগীর বিরাট লাভ

দিওয়ালির ধামাকা উপহার! একলাফে ৩ শতাংশ বাড়ল ডিএ, ১.১৬ কোটি কর্মী-পেনশন ভোগীর বিরাট লাভ

DA Hike: দিওয়ালির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার মোদী সরকারের। ৩ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা বা DA, উপকৃত হবেন কোটি কোটি কর্মী ও পেনশনভোগী।

Written BySudeshna Paul Saha
Published: Oct 28, 2026, 04:01 PM IST|Updated: Oct 28, 2026, 04:23 PM IST
joinshare
দিওয়ালির ধামাকা উপহার! একলাফে ৩ শতাংশ বাড়ল ডিএ, ১.১৬ কোটি কর্মী-পেনশন ভোগীর বিরাট লাভ

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'ইংরেজি বলতে পারো না?' ওয়েটারকে কষিয়ে থাপ্পড় গেস্টের! শুনে ভয়ংকর ক্ষুব্ধ হোটেল কর্তৃপক্ষ অতিথিকে চিরতরে...

'ইংরেজি বলতে পারো না?' ওয়েটারকে কষিয়ে থাপ্পড় গেস্টের! শুনে ভয়ংকর ক্ষুব্ধ হোটেল কর্তৃপক্ষ অতিথিকে চিরতরে...

2

এবার অটোয় উঠলেই ৫০ টাকা! রাতে আরও দেড় গুন বেশি ভাড়া! ১৩ বছর পর নতুন রেট চার্ট লাগু রাজ্যে

3

দিওয়ালির ধামাকা উপহার! একলাফে ৩ শতাংশ বাড়ল ডিএ, ১.১৬ কোটি কর্মী-পেনশন ভোগীর বিরাট লাভ

4

উত্তরপ্রদেশ নির্বাচনে বড় নাটক: আগ্রা-মেরঠে পদ্মঝড়, মোদীর কেন্দ্রেই বাজিমাত সমাজবাদী পার্টির-- মহারণে কে কোথায় দাঁড়িয়ে?

5

রাতের ট্রেনে নয়া নিয়ম! এখন থেকে ১১টা বাজলেই আর মিলবে না এই সুবিধা, না মানলেই বিপদে

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রাজীব চক্রবর্তী: ডিএ-র বিরাট খবর। দিওয়ালির আগেই ডিএ-র ধামাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিওয়ালি উপহার মোদী সরকারের। ফের ডিএ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। একেবারে ৩ শতাংশ বাড়ানো হল ডিএ। ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এখন মোট ডিএ বেড়ে হল ৬৩ শতাংশ। কেন্দ্রীয় সরকারের এই ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন মোট ৪৮ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৮ লাখ পেনশন ভোগী। বর্ধিত ডিএ কার্যকর হবে গত ১ জুলাই থেকে।

দিওয়ালির উৎসবের মরসুমের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট ও খুশির খবর নিয়ে এল মোদী সরকার। দিওয়ালির আগেই দেশের কোটি কোটি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড়সড় উপহার ঘোষণা করল কেন্দ্র। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বা ডিএ আরও ৩ শতাংশ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট ডিএর পরিমাণ বেড়ে দাঁড়াল ৬৩ শতাংশে, যা এতদিন ছিল ৬০ শতাংশ।

গত ১ জুলাই থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ

সরকারের তরফে জানানো হয়েছে, এই বর্ধিত ৩ শতাংশ ডিএ রেট্রোস্পেক্টিভ ভাবে কার্যকর হবে। অর্থাৎ, চলতি বছরের গত ১ জুলাই থেকে এই নতুন হার কার্যকর বলে গণ্য হবে। এর ফলে আগামী মাসের বেতনের সঙ্গেই কর্মীরা জুলাই মাস থেকে জমে থাকা বকেয়া ডিএ-এর টাকা এরিয়ার হিসেবে হাতে পাবেন। উৎসবের ঠিক আগে এই এককালীন বকেয়া টাকা হাতে আসাটা কর্মচারীদের আর্থিক স্বস্তি যে অনেকটাই বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

উপকৃত হবেন কোটি কোটি মানুষ

কেন্দ্রীয় সরকারের এই নতুন ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে দেশের বিশাল সংখ্যক মানুষ সরাসরি উপকৃত হতে চলেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সিদ্ধান্তের সুবিধা পাবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৮ লক্ষ পেনশনভোগী। অর্থাৎ, এক লাফে প্রায় ১ কোটি ১৬ লক্ষ মানুষ এই আর্থিক সুবিধার আওতায় আসছেন। দীর্ঘদিন ধরে মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা হলেও স্বস্তি পেতে এই ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন কর্মীরা।

মূল্যবৃদ্ধির বাজারে বড় স্বস্তি

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে লাগাতার বাড়ছে, তাতে সরকারি কর্মচারীদের বেতনের ওপর বাড়তি চাপ পড়ছিল। সেই কথা মাথায় রেখেই কেন্দ্র সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধি এক বড় স্বস্তির নিঃশ্বাস নিয়ে এসেছে। সাধারণত বছরে দুবার— জানুয়ারি এবং জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে থাকে সরকার। এবারের এই ৩ শতাংশ বৃদ্ধির ফলে উৎসবের মরসুমে বাজারেও তার ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে, দিওয়ালির ঠিক আগে মোদী সরকারের এই ডিএময় ঘোষণা কর্মচারীদের খুশিতে মেতে ওঠার বড় সুযোগ করে দিল।

আরও পড়ুন, রাতের ট্রেনে নয়া নিয়ম! এখন থেকে ১১টা বাজলেই আর মিলবে না এই সুবিধা, না মানলেই বিপদে

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
DA Hike