• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /উত্তরপ্রদেশ নির্বাচনে বড় নাটক: আগ্রা-মেরঠে পদ্মঝড়, মোদীর কেন্দ্রেই বাজিমাত সমাজবাদী পার্টির-- মহারণে কে কোথায় দাঁড়িয়ে?

উত্তরপ্রদেশ নির্বাচনে বড় নাটক: আগ্রা-মেরঠে পদ্মঝড়, মোদীর কেন্দ্রেই বাজিমাত সমাজবাদী পার্টির-- মহারণে কে কোথায় দাঁড়িয়ে?

UP MLC Election 2026: উত্তরপ্রদেশ বিধান পরিষদ (UP MLC) নির্বাচনে বিজেপি বনাম সমাজবাদী পার্টির হাড্ডাহাড্ডি লড়াই। বারাণসীতে এসপি-র জয়, আগ্রা ও মীরাটে পদ্মশিবিরের জয়জয়কার। শিক্ষক ও স্নাতক আসনের মহারণে কে কোথায়?

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Oct 28, 2026, 03:39 PM IST|Updated: Oct 28, 2026, 03:57 PM IST
joinshare
উত্তরপ্রদেশ নির্বাচনে বড় নাটক: আগ্রা-মেরঠে পদ্মঝড়, মোদীর কেন্দ্রেই বাজিমাত সমাজবাদী পার্টির-- মহারণে কে কোথায় দাঁড়িয়ে?
Image Credit: উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচন

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
এবার অটোয় উঠলেই ৫০ টাকা! রাতে আরও দেড় গুন বেশি ভাড়া! ১৩ বছর পর নতুন রেট চার্ট লাগু রাজ্যে

এবার অটোয় উঠলেই ৫০ টাকা! রাতে আরও দেড় গুন বেশি ভাড়া! ১৩ বছর পর নতুন রেট চার্ট লাগু রাজ্যে

2

দিওয়ালির ধামাকা উপহার! একলাফে ৩ শতাংশ বাড়ল ডিএ, ১.১৬ কোটি কর্মী-পেনশন ভোগীর বিরাট লাভ

3

উত্তরপ্রদেশ নির্বাচনে বড় নাটক: আগ্রা-মেরঠে পদ্মঝড়, মোদীর কেন্দ্রেই বাজিমাত সমাজবাদী পার্টির-- মহারণে কে কোথায় দাঁড়িয়ে?

4

রাতের ট্রেনে নয়া নিয়ম! এখন থেকে ১১টা বাজলেই আর মিলবে না এই সুবিধা, না মানলেই বিপদে

5

ভারত-নিউ জিল্যান্ড সিরিজের মাঝেই জার্সি সামনে! টি-২০ ফরম্যাটেই অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের বিধান পরিষদের হাইভোল্টেজ নির্বাচনে ১১টি শিক্ষক ও স্নাতক আসনের ফলাফলকে ঘিরে জাতীয় ও রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা (UP MLC Election Results)। সরাসরি জনভোটের বদলে শিক্ষক ও স্নাতক ভোটারদের এই নির্বাচনে বরাবরই শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির রাজনৈতিক চিন্তার প্রতিফলন দেখা যায়। নির্বাচন কমিশনের ফলাফল ও ট্রেন্ড অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (BJP) এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির (Samajwadi Party - SP) মধ্যে তীব্র প্রতিযোগিতা। একদিকে বিজেপি যেমন নিজেদের পুরনো আসন অক্ষুণ্ণ রেখেছে, অন্যদিকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ নির্বাচনে অ্যাসিড টেস্ট: বারাণসী-মেরঠ-ঝাঁসি-- বিজেপির দুর্গ কি ভাঙতে পারবে সমাজবাদী পার্টি? যোগী না অখিলেশ? লাইভ ট্রেন্ডে বড় সংকেত

১. বারাণসীতে বিজেপিকে জোর ধাক্কা সমাজবাদী পার্টির

সবচেয়ে বড় চমক বারাণসী শিক্ষক কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রীর সংসদীয় ক্ষেত্রে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির লাল বিহারী যাদব। শুধু তা-ই নয়, বারাণসী স্নাতক আসনেও সমাজবাদী পার্টির প্রার্থী আশুতোষ সিংহ গণনা চলার সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজেপিকে কোণঠাসা করে রেখেছেন। পূর্বাঞ্চলের এই ফল রাজনৈতিকভাবে অখিলেশ যাদবের দলের জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ।

২. আগ্রা, মীরাট ও বরেলিতে বিজেপির বিজয়োল্লাস

শিক্ষক ও স্নাতক আসনে শক্ত ঘাঁটি বজায় রেখেছে বিজেপি:

আগ্রা স্নাতক কেন্দ্র: বিজেপির ডাঃ মানবিন্দ্র প্রতাপ সিংহ (গুরুজি) বিজয়ী ঘোষিত হয়েছেন।

মিরাট ও বরেলি: মিরাট স্নাতক আসনে দীনেশ কুমার গোয়েল এবং মীরাট শিক্ষক আসনে শ্রীচন্দ্র শর্মা জয়ী হয়েছেন। পাশাপাশি বরেলি-মোরাদাবাদ শিক্ষক আসনে জয় পেয়েছেন বিজেপির ডাঃ হরি সিংহ ধিলোঁ।

লখনউ শিক্ষক আসন: এই কেন্দ্রেও পদ্ম ফোটাতে সফল হয়েছেন বিজেপির উমেশ দ্বিবেদী।

আরও পড়ুন: সাঁড়াশি চাপে জ্ঞানেশ কুমার: ভোটের নিয়মে কি বড় ধাক্কা? সুপ্রিম কোর্টে টানটান সওয়াল-জবাব, বাংলার SIR এ বড় মোড়

৩. সমাজবাদী পার্টির চমক এলাহাবাদ-ঝাঁসি ও লখনউয়ে

এলাহাবাদ-ঝাঁসি স্নাতক কেন্দ্র: এসপি প্রার্থী ডাঃ মানসিং যাদব বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন। তিনি ৬০,৩৫৮টি ভোট পেয়ে বিজেপির অশোক কুমার রাঠোরকে ২৭,৬৬৩ ভোটে পরাজিত করেছেন।

লখনউ স্নাতক কেন্দ্র: রাজধানীর বুকে বিজেপি প্রার্থী অবনীশ কুমার সিংহের বিরুদ্ধে সমাজবাদী পার্টির কান্তি সিংহ পঞ্চম রাউন্ডের গণনা শেষে ১০ হাজারের বেশি ভোটে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছেন।

আগ্রা শিক্ষক আসন: এই আসনে সমাজবাদী পার্টির মনোনীত ডাঃ আকাশ আগরওয়াল জয়লাভ করেছেন।

৪. গোরক্ষপুরে দ্বিতীয় পছন্দের ভোটগণনা (Preferential Voting)

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক গোরক্ষপুর-ফৈজাবাদ শিক্ষক কেন্দ্রে দেখা গিয়েছে রুদ্ধশ্বাস নাটক। প্রথম পছন্দের ভোটে কোনও প্রার্থী ৫০ শতাংশের বেশি নির্দিষ্ট কোটা না পাওয়ায় নির্বাচন প্রক্রিয়া গড়ায় দ্বিতীয় পছন্দের ভোটে (Second Preference Votes)। প্রাথমিক ধাক্কা সামলে সেখানে বিজেপি প্রার্থী ধ্রুব ত্রিপাঠী নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজীব যাদবের থেকে এগিয়ে যান।

রাজনৈতিক তাৎপর্য

বিধান পরিষদ বা উচ্চকক্ষের এই ফলাফল স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে শিক্ষক ও শিক্ষিত মহলে দুই দলের রাজনৈতিক সমীকরণ কতটা সক্রিয়। বিজেপি তাদের সাংগঠনিক শক্তির জোরে পশ্চিমাঞ্চল ও মধ্য ইউপির গুরুত্বপূর্ণ কেন্দ্র ধরে রাখলেও, শিক্ষক ও স্নাতক স্তরে সমাজবাদী পার্টির এই উত্থান আগামী বিধানসভা ও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বিরোধী শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে তুলবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
National News