• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দুনিয়া
  • /মৃত্যুকে বুড়ো আঙুল! নয়া ওষুধে পেটের ক্যানসারে আক্রান্তদের আয়ু বাড়ল দ্বিগুণ, ট্রায়ালেই মিরাক্যল

মৃত্যুকে বুড়ো আঙুল! নয়া ওষুধে পেটের ক্যানসারে আক্রান্তদের আয়ু বাড়ল দ্বিগুণ, ট্রায়ালেই মিরাক্যল

Cancer Drug: পেটের ক্যানসার চিকিৎসায় বড় সাফল্য! অ্যাস্ট্রাজেনেকার নতুন ওষুধ ‘সোনেসিটাটুট ভেডোটিন’-এর ট্রায়ালে রোগীদের বেঁচে থাকার সময় দ্বিগুণ হল। ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো।

Written BySudeshna Paul Saha
Published: Oct 26, 2026, 06:44 PM IST|Updated: Oct 26, 2026, 06:52 PM IST
joinshare
মৃত্যুকে বুড়ো আঙুল! নয়া ওষুধে পেটের ক্যানসারে আক্রান্তদের আয়ু বাড়ল দ্বিগুণ, ট্রায়ালেই মিরাক্যল

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য বিশ্বের অন্যতম প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘অ্যাস্ট্রাজেনেকা’র। ব্রিটিশ ফার্মা কোম্পানির তৈরি পরীক্ষামূলক নতুন ওষুধ পেটের ক্যানসারে (Stomach Cancer) আক্রান্ত রোগীদের বেঁচে থাকার গড় সময়কাল দ্বিগুণ করে দিয়েছে। সম্প্রতি ক্লিনিক্যাল ট্রায়ালে এই অভূতপূর্ব ফলাফল সামনে এসেছে। যা বিশ্বজুড়ে ক্যানসার গবেষক ও রোগীদের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে।

নতুন ওষুধের ট্রায়ালে অভাবনীয় সাফল্য

অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই পরীক্ষামূলক ওষুধটির নাম ‘সোনেসিটাটুট ভেডোটিন’ (Sonesitatug vedotin)। একটি বিশেষ ধরনের অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট (ADC) থেরাপি। মেটাস্ট্যাটিক গ্যাস্ট্রিক (পেটের) ক্যানসারে আক্রান্ত রোগীদের ওপর ‘ক্লারিটি-গ্যাস্ট্রিক০১’ (CLARITY-Gastric01) নামে ফেজ থ্রি ট্রায়াল চালানো হয়। সেই ক্লিনিক্যাল ট্রায়ালে ৫৩২ জন রোগী অংশ নিয়েছিলেন।

পরীক্ষায় দেখা গিয়েছে, প্রচলিত কেমোথেরাপির তুলনায় নতুন এই ওষুধে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা দ্বিগুণ হয়েছে। মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে নয়া ওষুধ। সাধারণ কেমোথেরাপি নেওয়া রোগীরা যেখানে গড়ে মাত্র ৫ মাস বেঁচে ছিলেন, সেখানে নতুন এই ওষুধে রোগীদের বেঁচে থাকার গড় সময় বেড়ে ১০ মাসে পৌঁছেছে—অর্থাৎ বেঁচে থাকার সময়কাল দ্বিগুণ হয়েছে।

যেভাবে এই ওষুধ  কাজ করে

নয়া ওষুধটি মূলত ক্যানসার কোষের উপরিভাগে থাকা ‘ক্লুডিন ১৮.২’ (CLDN18.2) নামক প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে। অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট প্রযুক্তির মাধ্যমে ওষুধটি সরাসরি ক্যানসার কোষে গিয়ে আঘাত হানে এবং সুস্থ কোষগুলোর ক্ষতি এড়িয়ে নির্দিষ্ট টিউমার কোষগুলোকে ধ্বংস করে। নয়া এই ওষুধের বিশেষত্ব হল, অতীতে এই ধরনের টার্গেটেড থেরাপির ক্ষেত্রয টিউমারে উচ্চমাত্রায় ‘ক্লুডিন ১৮.২’ প্রোটিনের উপস্থিতি বাধ্যতামূলক থাকলেও, নতুন এই ট্রায়ালে অপেক্ষাকৃত কম মাত্রায় (২৫% পজিটিভিটি) থাকা রোগীদের মধ্যেও ব্যবহারে সুফল মিলেছে। এর ফলে চিকিৎসার পরিধি আরও অনেক বেশি রোগীর ক্ষেত্রে প্রসারিত হবে।

বিশেষজ্ঞদের মত

অ্যাস্ট্রাজেনেকার অংকোলজি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুসান গালব্রেইথ এই সাফল্যকে চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে এক বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তাঁর কথায়, পেটের ক্যানসার অত্যন্ত জটিল একটি রোগ। তার চিকিৎসা পদ্ধতিও কঠিন। সেখানে এই ওষুধ প্রয়োগে রোগীদের বেঁচে থাকার সময় পাঁচ মাস বৃদ্ধি পাওয়া, দ্বিগুণ হওয়া চিকিৎসাক্ষেত্রে এক বিরাট অগ্রগতি।

ভবিষ্যৎ সম্ভাবনা

যদিও রোগের বিস্তারের গতি রোধ করার ক্ষেত্রে ওষুধটি এখনও তার লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি, তবুও সামগ্রিকভাবে বেঁচে থাকার সময় দ্বিগুণ বেড়ে যাওয়ায় গবেষকরা আশাবাদী। বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় এই নতুন থেরাপি যুক্ত হলে তা পেটের ক্যানসারে আক্রান্ত রোগীদের দীর্ঘায়ু প্রদানে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন, ইঞ্জেকশন দিতেই শকে মৃত্যু! কলকাতা মেডিক্যালে শিশুমৃত্য়ুর ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Health News