SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজ্য সরকারি কর্মীদের ১.৫ লক্ষ টাকা দিচ্ছে নবান্ন: কেন? কারা পাবেন? কী ভাবে আবেদন করবেন? অর্থ দফতরের বড় খবর

WB Govt Employee two wheeler allowance: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ অর্থ দফতরের (Memo 1100-F.B.)। সাধারণ বাইক কিনতে ১.২০ লক্ষ এবং ইলেকট্রিক স্কুটার কিনতে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম মিলবে। জানুন যোগ্যতা ও শর্তাবলি।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Nov 12, 2026, 04:33 PM IST | Updated: Nov 12, 2026, 04:56 PM IST
Image Credit: রাজ্য সরকারি কর্মীরা বাইক বা স্কুটি কেনার জন্য টাকা পাবেন
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের পছন্দের মোটরসাইকেল, স্কুটার কিংবা পরিবেশবান্ধব ইলেকট্রিক দু’চাকা (Electric Two-Wheeler) কেনার পরিকল্পনা করছেন? তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) জন্য দারুণ সুখবর নবান্নের (Nabanna)। দু’চাকা যান কেনার জন্য সরকারি অগ্রিমের বা ঋণের ঊর্ধ্বসীমা (Advance Limit) একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। গত ৩ নভেম্বর, ২০২৬ তারিখে রাজ্যের অর্থ দফতরের বাজেট শাখা (Finance Department - Budget Branch) ১১০০-এফ.বি. (Memo No. 1100-F.B.) নম্বরের একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন নিয়মাবলি প্রকাশ করেছে।

আরও পড়ুন: ফের বাড়ল DA, অ্যাকাউন্টে কবে ঢুকবে মোটা অঙ্কের বকেয়াও? রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে হাসি

কোন গাড়ির জন্য কত টাকা অগ্রিম মিলবে?

নতুন নির্দেশিকা অনুযায়ী, জ্বালানিচালিত সাধারণ গাড়ি এবং ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে আলাদা আলাদা সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে:  

দ্বিতীয়বার গাড়ি কেনার ক্ষেত্রে: 

কারা এই সুবিধা পাওয়ার যোগ্য?

এই আর্থিক সুবিধা রাজ্যের সব স্তরের কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুসারে, রোপা ২০১৯ (ROPA 2019) বেতন কাঠামো অনুযায়ী যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর মাসিক মূল বেতন (Basic Pay) অন্তত ২৫,৭০০ টাকা বা তার বেশি, কেবলমাত্র তাঁরাই এই অগ্রিমের জন্য আবেদন করতে পারবেন।  

টাকা ফেরত ও সুদের নিয়ম কী?

মনে রাখা জরুরি, এটি কোনও সরকারি অনুদান (Grant) নয়, বরং সুদ-সহ পরিশোধযোগ্য অগ্রিম (Repayable Advance)।   অগ্রিমের আসল টাকা (Principal Amount) সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে কর্মচারীর বেতন থেকে কেটে নেওয়া হবে।  

আসল টাকা সম্পূর্ণ শোধ হয়ে যাওয়ার পরের মাস থেকে সুদ (Interest) আদায় শুরু হবে, যা সর্বোচ্চ ২০টি মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে। সুদের হার রাজ্য সরকার সময়ে সময়ে নির্ধারণ করবে এবং কিস্তি বকেয়া থাকলে অতিরিক্ত সুদ ধার্য হতে পারে।  

অনুমোদনের প্রক্রিয়ায় বড় বদলআগে এই অগ্রিম মঞ্জুর করার জন্য নানা প্রশাসনিক স্তর পেরিয়ে অর্থ দফতরের অনুমোদনের প্রয়োজন হতো, যা ছিল যথেষ্ট সময়সাপেক্ষ। নতুন নিয়মে সেই ক্ষমতা সরাসরি সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরগুলির (Administrative Departments) হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে আবেদন করার পর অনেক দ্রুত হাতে টাকা পেয়ে যাবেন সরকারি কর্মীরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES