• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /ফের বাড়ল DA, অ্যাকাউন্টে কবে ঢুকবে মোটা অঙ্কের বকেয়াও? রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে হাসি

ফের বাড়ল DA, অ্যাকাউন্টে কবে ঢুকবে মোটা অঙ্কের বকেয়াও? রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে হাসি

Bihar Govt DA Hike: Check details. উৎসবের মরসুমে বড় উপহার বিহার সরকারের। সপ্তম পে কমিশনে ৩%, ষষ্ঠ পে কমিশনে ৭% এবং পঞ্চম পে কমিশনে ১৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেল। জানুন কবে থেকে মিলবে বকেয়া টাকা।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 12, 2026, 02:11 PM IST|Updated: Nov 12, 2026, 02:23 PM IST
joinshare
ফের বাড়ল DA, অ্যাকাউন্টে কবে ঢুকবে মোটা অঙ্কের বকেয়াও? রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে হাসি
Image Credit: বিহার সরকারের ছট পুজোর আগেই সরকারি কর্মীদের DA বৃদ্ধি

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মরসুমে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর বিহার সরকারের (Government of Bihar)। ছট পুজোর (Chhath Puja) ঠিক আগেই মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) এবং মহার্ঘ্য ত্রাণ বা ডিআর (Dearness Relief) বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা (State Cabinet)। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর (Samrat Choudhary) মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ কর্মরত কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা (Family Pensioners) সরাসরি আর্থিক দিক থেকে লাভবান হবেন।

আরও পড়ুন: একলাফে ৭% বাড়ল ডিএ, বকেয়া মেটাতে নির্দেশ অর্থ দফতরের: উত্‍সবের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের দারুণ খবর

কোন বেতন কমিশনের অধীনে কতটা বাড়ল ডিএ?
 

রাজ্য অর্থ দফতরের (Finance Department) বিজ্ঞপ্তি অনুযায়ী, কেবল সপ্তম বেতন কমিশন নয়, ষষ্ঠ এবং পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীদেরও মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সংশোধিত হারের তালিকা:

  • সপ্তম বেতন কমিশন (7th Pay Commission): এই কাঠামোর অধীনে থাকা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ ও ডিআর ৩ শতাংশ (3% DA Hike) বাড়ানো হয়েছে। ফলে এতদিন যাঁরা ৬০ শতাংশ হারে ভাতা পেতেন, এবার থেকে তাঁরা ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
  • ষষ্ঠ বেতন কমিশন (6th Pay Commission): এই পে কমিশনের আওতাভুক্ত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা একধাক্কায় ৭ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে ভাতার হার ২৬২ শতাংশ থেকে বেড়ে ২৬৯ শতাংশে পৌঁছাল।
  • পঞ্চম বেতন কমিশন (5th Pay Commission): পুরনো এই বেতন কাঠামোর অধীনে থাকা কর্মচারীদের ডিএ ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, ৪৮৩ শতাংশ থেকে বেড়ে মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াল ৪৯৭ শতাংশ।

কবে থেকে কার্যকর হবে এবং বকেয়া (Arrears) মিলবে কি?
 

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এই বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই, ২০২৬ (July 1, 2026) থেকে কার্যকর বলে ধরা হবে। অর্থাৎ, চলতি মাসের বর্ধিত বেতনের পাশাপাশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা জুলাই মাস থেকে বিগত কয়েক মাসের বকেয়া টাকা বা এরিয়ার (DA Arrears) এককালীন হিসেবে পেয়ে যাবেন। ছট পুজোর ঠিক আগে হাতে বাড়তি টাকা আসায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে সরকারি মহলে।

আরও পড়ুন: যুবশক্তির পোর্টাল চালু হবে কবে? ঘোষণা হল দিন: কারা কত টাকা পাবেন? স্নাতক ও মাধ্যমিক পাশে টাকার অঙ্কে কী পার্থক্য?আবেদনের নিয়ম ও শর্ত কী কী?

মন্ত্রিসভার বৈঠকে আরও ৩১টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
 

মঙ্গলবারের মন্ত্রিসভা বৈঠকে ডিএ বৃদ্ধি ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিকাঠামো এবং প্রযুক্তির উন্নয়নে মোট ৩১টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ‘বিহার কি বেটি স্টার্টআপ চ্যালেঞ্জ স্কিম’ (Bihar Ki Beti Startup Challenge Scheme)। উচ্চশিক্ষায় ছাত্রীদের উৎসাহিত করতে এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই প্রকল্পে ৮৮.২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থবর্ষ পর্যন্ত চার বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সর্বোচ্চ ২,১০০ জন ছাত্রী সরাসরি উপকৃত হবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
DA Hike