• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /রূপশ্রী প্রকল্পের ২৫০০০ টাকা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন: এবার আরও কড়া নবান্ন, ১৮ বছর হলেই ঢুকবে টাকা? কারা পাবেন না? জেনে নিন নতুন নিয়ম

রূপশ্রী প্রকল্পের ২৫০০০ টাকা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন: এবার আরও কড়া নবান্ন, ১৮ বছর হলেই ঢুকবে টাকা? কারা পাবেন না? জেনে নিন নতুন নিয়ম

Rupashree Prakalpa: বাল্যবিবাহ রুখতে কড়া পশ্চিমবঙ্গ সরকার। রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা পেতে এবার কন্যারত্ন (Kanyaratna) ডেটাবেসের সাথে বয়স যাচাই বাধ্যতামূলক।

Reported ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 12, 2026, 01:01 PM IST|Updated: Nov 12, 2026, 01:27 PM IST
joinshare
রূপশ্রী প্রকল্পের ২৫০০০ টাকা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন: এবার আরও কড়া নবান্ন, ১৮ বছর হলেই ঢুকবে টাকা? কারা পাবেন না? জেনে নিন নতুন নিয়ম
Image Credit: রূপশ্রী প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাল্যবিবাহ (Child Marriage) রোধে আরও কঠোর অবস্থান নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government of West Bengal)। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের তরুণীদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার ‘রূপশ্রী’ (Rupashree Prakalpa) প্রকল্পে এবার আসতে চলেছে বড় পরিবর্তন। প্রশাসনিক সূত্রের খবর, ১৮ বছরের কম বয়সি কোনও নাবালিকার হাতে যাতে সরকারি বিবাহকালীন সহায়তা না পৌঁছয়, তা নিশ্চিত করতে এবার ‘কন্যারত্ন’ (Kanyaratna Scheme) প্রকল্পের তথ্যভাণ্ডারের (Database) সাহায্য নেবে নবান্ন (Nabanna)।  

কেন এই নতুন নিয়ম?

রাজ্য প্রশাসনের সাম্প্রতিক এক অভ্যন্তরীণ রিপোর্টে (Internal Report) চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা গিয়েছে, অতীতে বহু আবেদনকারীই ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই এবং কন্যারত্ন (পূর্বতন কন্যাশ্রী) প্রকল্পের এককালীন অনুদান পাওয়ার আগেই রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা তুলে নিয়েছেন। অর্থাৎ, নথিপত্রে বয়স ভাঁড়িয়ে (Age Fraud) বা অসঙ্গতিপূর্ণ তথ্য দিয়ে সরকারি সুবিধা নেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: যুবশক্তির পোর্টাল চালু হবে কবে? ঘোষণা হল দিন: কারা কত টাকা পাবেন? স্নাতক ও মাধ্যমিক পাশে টাকার অঙ্কে কী পার্থক্য?আবেদনের নিয়ম ও শর্ত কী কী?

জাতীয় গড়ের তুলনায় রাজ্যে বাল্যবিবাহ ও নাবালিকা মাতৃত্বের (Teenage Pregnancy) হার বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ফাঁকফোকর বন্ধ করতেই দুই প্রকল্পের তথ্যভাণ্ডার একে অপরের সঙ্গে মিলিয়ে দেখার (Cross-Verification) নির্দেশ দেওয়া হয়েছে।  

ঠিক কী কী পরিবর্তন আসছে যাচাই প্রক্রিয়ায়?

  • নবান্নের নয়া নির্দেশিকা অনুযায়ী, জেলা প্রশাসন এবং নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর (Department of Women and Child Development and Social Welfare) আবেদনকারীদের নথি খতিয়ে দেখার ক্ষেত্রে বেশ কিছু কড়া পদক্ষেপ নেবে...

কন্যারত্ন ডেটাবেস ম্যাচিং:

  • রূপশ্রী প্রকল্পে কোনও তরুণী আবেদন করলে তাঁর নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য সরাসরি কন্যারত্ন পোর্টালের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হবে। দুই জায়গায় বয়সের সামান্যতম গরমিল থাকলে আবেদন সরাসরি বাতিল হতে পারে।  

১৮ থেকে ২১ বছর বয়সিদের ওপর বিশেষ নজর:

  • যে সমস্ত আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বা ২১ বছরের মধ্যে, তাঁদের নথিপত্র যাচাইয়ে (Document Verification) অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কারণ, এই বয়সসীমার মধ্যেই নথি জালিয়াতির প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়।  

যাঁরা কন্যারত্ন পাননি, তাঁদের ক্ষেত্রেও কড়াকড়ি:

  • যেসব আবেদনকারী স্কুলছুট বা কোনওভাবে কন্যারত্ন প্রকল্পের আওতায় ছিলেন না, তাঁদের ক্ষেত্রেও জন্মের শংসাপত্র (Birth Certificate), মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ডের মতো বয়সের প্রমাণপত্র (Age Proof) খুঁটিয়ে পরীক্ষা করবেন ব্লক ও পুরসভার আধিকারিকরা। 

    আরও পড়ুন: একলাফে ৭% বাড়ল ডিএ, বকেয়া মেটাতে নির্দেশ অর্থ দফতরের: উত্‍সবের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের দারুণ খবর

এক নজরে রূপশ্রী ও কন্যারত্ন প্রকল্পের শর্তাবলি  

  • রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী তরুণীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে।
  • পাত্রীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং পাত্রের বয়স অন্তত ২১ বছর হওয়া বাধ্যতামূলক।

অন্যদিকে, অষ্টম শ্রেণি থেকে ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কন্যারত্ন প্রকল্পে বার্ষিক বৃত্তি এবং ১৮ বছর পূর্ণ হলে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ অবিবাহিত ছাত্রীদের এককালীন অনুদান দেওয়া হয়-- এই টাকা সম্প্রতি বাড়িয়ে ৫০ হাজার টাকা করার ঘোষণা করেছে রাজ্য সরকার।  

জেলায় জেলায় সচেতনতা অভিযান  

শুধুমাত্র নথি যাচাই নয়, বাল্যবিবাহের শিকড় উপড়ে ফেলতে জেলাভিত্তিক অ্যাকশন প্ল্যান (District-wise Action Plan) তৈরি করেছে রাজ্য। আগামী ২৭ নভেম্বর ‘বাল্যবিবাহ প্রতিরোধ দিবস’ (Child Marriage Prevention Day) উপলক্ষে রাজ্যজুড়ে ব্যাপক সচেতনতা শিবির ও প্রচার কর্মসূচি নেওয়া হচ্ছে।

প্রশাসনের মূল লক্ষ্য, প্রকৃত যোগ্য ও প্রাপ্তবয়স্ক তরুণীদের হাতেই যেন সরকারি আর্থিক সহায়তা পৌঁছায় এবং সমাজ থেকে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal Government Schemes
West Bengal