SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিয়ের মরসুমে এক ধাক্কায় অনেকটা নামল সোনার দর! ক্রেতার মুখে চওড়া হাসি, কয়েক হাজার টাকা কমে দারুণ সস্তা সোনা!

Gold Price Drop: আজ ২২ নভেম্বর দাম কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১,৪৬৫ টাকা এবং ১২,৫০৮ টাকা। অর্থাৎ, নভেম্বরের সর্বোচ্চ দরের তুলনায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামও কমেছে ২০,৯৪০ টাকা। কেন কমছে সোনা? কী বলছেন বিশেষজ্ঞেরা? বিশেষজ্ঞেরা বলছেন, শক্তিশালী মার্কিন ডলার, উচ্চ ট্রেজারি ইল্ড এবং মুদ্রাস্ফীতি উদ্বেগই অনেক কারণের কয়েকটি।

Written By Soumitra Sen
Published: Nov 22, 2026, 20:51 IST | Updated: Nov 22, 2026, 21:04 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নভেম্বরে সর্বোচ্চ দামের তুলনায় কলকাতার বাজারে অনেকটাই সস্তা হল সোনা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৯,২০০ টাকা। একই ভাবে ২৪ ক্যারেট সোনার দামও উল্লেখযোগ্য ভাবে নেমেছে। রবিবার, ২২ নভেম্বর কলকাতায় আজকের সোনার দাম কত? ১০ গ্রাম গয়না সোনা কিনতে কত টাকা খরচ হবে?

দরের তুলনা

আজকের Good Returns-এর প্রকাশিত বাজারদর অনুযায়ী, ৫ নভেম্বর কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ১৩,৩৮৫ টাকা। ২২ নভেম্বর সেই দাম কমে হয়েছে ১১,৪৬৫ টাকা। অর্থাৎ, মাত্র ১৭ দিনের ব্যবধানে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৯,২০০ টাকা। মনে রাখতে হবে, এটি নভেম্বর মাসের সর্বোচ্চ দরের সঙ্গে বর্তমান দরের তুলনা, একদিনের দরপতন নয় কিন্তু।

আরও পড়ুন: PF-এর ৯০% টাকাই তুলতে পারবেন 'এই' বয়সের আগে

কলকাতায় ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ ক্যারেট

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার দাম কত? গয়না তৈরির ক্ষেত্রে সাধারণত ২২ ক্যারেট বা ৯১৬ হলমার্ক সোনা ব্যবহার করা হয়। রবিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১১,৪৬৫ টাকা। সেই হিসাবে ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ১,১৪,৬৫০ টাকা। অর্থাৎ নভেম্বরের সর্বোচ্চ দরের তুলনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে এখন ১৯,২০০ টাকা কম খরচ হচ্ছে। আজ ২৪ ক্যারেট সোনার দাম কত? কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১২,৫০৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,২৫,০৮০ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম? হালকা গয়না এবং পাথর বসানো অলঙ্কার তৈরিতে ১৮ ক্যারেট সোনার ব্যবহার রয়েছে। কলকাতায় আজ ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৯,৩৮১ টাকা। ১০ গ্রামের দাম ৯৩,৮১০ টাকা।

আরও পড়ুন: সোনার দামে ৪.১% পতন! কেন এমন হু হু করে দাম 

নভেম্বরে কত কমল সোনা?

নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতার বাজারে সোনার দাম ছিল অনেকটাই চড়া। পরিসংখ্যান বলছে, ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ছিল ১৩,৩৮৫ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১৪,৬০২ টাকা পর্যন্ত উঠেছিল। ২২ নভেম্বর সেই দাম কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১,৪৬৫ টাকা এবং ১২,৫০৮ টাকায়। অর্থাৎ, নভেম্বরের সর্বোচ্চ দরের তুলনায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামও কমেছে ২০,৯৪০ টাকা। তবে ২১ নভেম্বরের তুলনায় ২২ নভেম্বর ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ মাসের শুরুতে দাম অনেকটা কমলেও রবিবারের বাজারে নতুন করে দরপতন হয়নি।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে 'লকডাউন'! স্থবির হল সার্ভার! অনলাইন 

স্থিতিশীল ধাতুমূল্য

একটি রিসার্চের তরফে জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে বড় উত্থানের পরে সোনা এখন একটি কনসোলিডেশন (স্থিতিশীলতা বা সমন্বয়) পর্যায়ে প্রবেশ করেছে। শক্তিশালী মার্কিন ডলারের কারণে সৃষ্ট বুলিয়ন দামের সাম্প্রতিক পতনে ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির বাজার প্রত্যাশা প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে! তবে সুদের হার নিয়ে উদ্বেগ স্বল্পমেয়াদে ধারণার উপর চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু স্থিতিশীল চাহিদা সোনার দীর্ঘমেয়াদি আকর্ষণকে একই ভাবে ধরে রেখেছে এবং রাখবেও।

আরও পড়ুন: কিছুতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না? 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES