• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /৯ নভেম্বর থেকে এক ধাক্কায় কমছে ক্যানসারের ওষুধের দাম, কীভাবে জানবেন নতুন রেট?

৯ নভেম্বর থেকে এক ধাক্কায় কমছে ক্যানসারের ওষুধের দাম, কীভাবে জানবেন নতুন রেট?

Cancer Drug: সমর্থ লাইফ সাইন্সেস -এর 'সমটেপা' (Samtepa; Thiotepa, ১০০ মিগ্রা ইনজেকশন)-র দাম ৮০,০৭১.৮৬ টাকা থেকে কমে ৭,১৫০.৩৩ টাকা হয়েছে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 04, 2026, 01:18 PM IST|Updated: Nov 04, 2026, 01:22 PM IST
joinshare
৯ নভেম্বর থেকে এক ধাক্কায় কমছে ক্যানসারের ওষুধের দাম, কীভাবে জানবেন নতুন রেট?
Image Credit: ক্যানসারের

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
আমেরিকার ইতিহাসে বিরাট বাঁক! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ, দিলেন ট্রাম্পকে খোঁচা

আমেরিকার ইতিহাসে বিরাট বাঁক! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ, দিলেন ট্রাম্পকে খোঁচা

2

IPL 2027 BIG BREAKING: জোড়া আঘাতে ভেঙে চুরমার মুম্বই ইন্ডিয়ান্স, এবার প্রীতির পঞ্জাবে হার্দিক! গোয়েঙ্কার লখনউয়ে সেনাপতি সূর্যকুমার!

3

বিদেশ থেকে টাকা পেতে আর বেশি ঝামেলা নয়! ফ্রিল্যান্সারদের জন্য নিয়ম সহজ করল RBI

4

Explainer: ইটস ডান ব্রো: নীল সুনামির ধাক্কায় ট্রাম্প এখন খোঁড়া হাঁস, প্রেসিডেন্ট থাকলেও তিনি আসলে বন্দি-- কেন?

5

৯ নভেম্বর থেকে এক ধাক্কায় কমছে ক্যানসারের ওষুধের দাম, কীভাবে জানবেন নতুন রেট?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দেশবাসীর জন্য বিরাট খবর।  আগামী ৯ নভেম্বর থেকে দাম কমছে ক্যানসার ওষুধের। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওষুধের নতুন দাম প্রকাশ করেছে। গত ১৭ অক্টোবর দাম কমার কথা ঘোষণা করেছিল এনপিপিএ। দাম কমছে মোট ১০৮৫ ওষুধের।

NPPA বলেছে, ১৩৭ ওষুধের ট্রেড মার্জিন এমআরপি ৩০ শতাংশে বেঁধে দিয়েছে। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, এর ফলে খুচরো দাম ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে এবং সরকারের অনুমান এতে রোগীদের বছরে ২,৫০০ কোটি টাকা সাশ্রয় হবে। ওই ওষুধগুলির মধ্যে রয়েছে ২০টিরও বেশি ধরণের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ইমিউনোথেরাপি ওষুধ, স্তন ও প্রস্টেট ক্যান্সারের রোগীদের ব্যবহৃত 'ডেনোসুমাব'এবং নিউট্রোপেনিয়া প্রতিরোধের জন্য ব্যবহৃত 'পেগফিলগ্রাস্টিম'।

২০১৯ সালেও ৪২টি ওষুধের ওপর একই ধরনের পদক্ষেপ গ্রহণ করে ৫২৬টি ব্র্যান্ডের এমআরপি ৯০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছিল। ফার্মাসিউটিক্যালস বিভাগ জানিয়েছে,আগামী ৯ নভেম্বর থেকে খুচরো বিক্রেতা ও হাসপাতালগুলিকে এই সংশোধিত বা নতুন দাম অনুযায়ী বিক্রি করতে হবে।

পিটিআই-এর মতে, নতুন তালিকাতে ৩ নভেম্বর পর্যন্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির জমা দেওয়া তথ্য রয়েছে। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি নির্ধারিত তালিকার বাইরের ক্যান্সার প্রতিরোধী ওষুধগুলির নতুন দাম জমা দেওয়া মাত্রই এটি আপডেট করা হতে থাকবে। এর আগে ২৮ অক্টোবর প্রকাশিত একটি তালিকায় ৫৪৩টি ব্র্যান্ড অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন-পকেটে টান পড়তে চলেছে? কিউআর কোড থেকে ক্রেডিট কার্ড, নভেম্বর থেকেই বদলাল ৭ আর্থিক নিয়ম— জেনে নিন বড় আপডেট

যে সব ওষুধের দাম কমছে

জাইডাস লাইফসাইন্সেস-এর 'ব্রিক্সটা Bryxta; Bevacizumab, ৪০০ এমজি ইনজেকশনের দাম ৭৬,৯২৪ টাকা থেকে কমে ১১,৮৮৪ টাকা হয়েছে।

গ্লেনমার্ক-এর 'হার্টুম্যাব' (৩০ এমজি ইনজেকশন)-এর দাম ৯৪,৯৫১ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩০,৫৯৩ টাকায়।

আরপিজি লাইফ সাইন্সেস-এর 'পালবোপ্রো' (১২৫ এমজি, ২১টি ক্যাপসুল)-র দাম ৪০,৪২১.৩৩ টাকা থেকে কমে ২,৭২০ টাকা হয়েছে।

এমকোর (Emcure)-এর 'বিআরসিএওয়ান' (Brcaone; Olaparib, ১৫০ মিগ্রা, ৬০টি ট্যাবলেট)-এর দাম ৪৬,৩৬৪.০৫ টাকা থেকে কমে ১১,৫৭৩.৬৮ টাকা

সেলোন ল্যাবরেটরিজ-এর 'সেলবিরা' (Celbira; Abiraterone, ২৫০ মিগ্রা, ১২০টি ট্যাবলেট)-র দাম ৪০,৭৬৩ টাকা থেকে কমে ৫,৭৮০.১৫ টাকা হয়েছে।

সমর্থ লাইফ সাইন্সেস -এর 'সমটেপা' (Samtepa; Thiotepa, ১০০ মিগ্রা ইনজেকশন)-র দাম ৮০,০৭১.৮৬ টাকা থেকে কমে ৭,১৫০.৩৩ টাকা হয়েছে।

রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরা সরকারের 'ফার্মা সহি দাম' (Pharma Sahi Daam) মোবাইল অ্যাপ বা এনপিপিএ (NPPA)-র ওয়েবসাইটে সংশোধিত এই নতুন দামগুলি দেখে নিতে পারবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Health News