এদিকে কর্ডেলিয়া ক্রুজেসের মূল সংস্থা ওয়াটারওয়েজ লেইজার ট্যুরিজম প্রাইভেট লিমিটেড আর্থিক দিক থেকেও বড় সাফল্যের মুখ দেখেছে। গত বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে যেখানে সংস্থাটির নিট লোকসান ছিল ৮.৯ কোটি টাকা, সেখানে চলতি বছরের একই ত্রৈমাসিকে তারা ৫৮.৫ কোটি টাকা নিট লাভ করেছে। একই সঙ্গে তাদের আয় ১০১.৫ কোটি টাকা থেকে প্রায় ৩১ শতাংশ বেড়ে পৌঁছেছে ১৩২.৯ কোটি টাকায়।
তদন্তে নেমে হতবাক হয়ে যান তদন্তকারীরা। পুলিস জানতে পারে, ২০২২ সালের জুন মাসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওই ব্যক্তি। কিন্তু বাবার মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর মেয়ে। বাবাকে নিজের কাছে রাখতে তিনি শেষকৃত্য ও দাহ করার সিদ্ধান্ত বাতিল করেন। এর বদলে দেহ সংরক্ষণের জন্য একটি বিদেশি সংস্থার সাহায্য নেন তিনি।