SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দুবাইতে বাড়ি কিনলেন সূর্যকুমার যাদব, দেশ ছাড়লেন বিশ্বজয়ী অধিনায়ক? ভিডিয়ো ভাইরাল

আচমকাই কেন দুবাইতে বাড়ি কিনলেন সূর্যকুমার যাদব? তাহলে কি দেশ ছাড়লেন বিশ্বজয়ী অধিনায়ক? ভিডিয়ো ভাইরাল হয়ে গেল

Reported By Subhapam Saha
Published: Oct 15, 2026, 09:23 PM IST | Updated: Oct 15, 2026, 09:30 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব দুবাইতে একটি বিলাসবহুল বাড়ি কিনলেন। শাহরুখ খানের সঙ্গে যুক্ত এক আবাসিক প্রকল্পের কাছাকাছি যা অবস্থিত। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন এই ভারতের মারকুটে ব্যাটার, যেখানে তাঁকে তাঁর স্ত্রী দেভিশা শেঠির সঙ্গে সম্পত্তির নথিতে সই করতে দেখা গিয়েছে। সূর্য এই বাড়ি কিনেছেন দানিউব প্রপার্টিজ থেকে। তিনি জানিয়েছেন, গত কয়েক বছরে দুবাই সফরের সুবাদে এই শহরের প্রতি তাঁর ভালোলাগা তৈরি হয়েছে, বিশেষ করে এখানকার জীবনধারা, জীবনযাত্রার মান এবং নিরাপত্তা তাঁকে মুগ্ধ করেছে। 

আরও পড়ুন: নবাবের শহরে বিরল বিশ্বরেকর্ড সঞ্জু স্যামসনের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে লিখলেন ইতিহাস

সূর্য ইনস্টা পোস্টে কী লিখলেন

সূর্য ইনস্টায় লিখেছেন, 'আমি ২০১৪ সালে প্রথম এখানে এসেছিলাম এবং ২০২০ সালে আমরা আবার ফিরে আসি। ভারতের মানুষ দুবাইয়ের দিকে তাকিয়ে আছে। এখানকার বিলাসিতা ও জীবনযাত্রার মান একেবারেই অনন্য। মুম্বইয়ে আমি যেখানে থাকি সেখানে যেমন নিরাপত্তা রয়েছে, দুবাইও নিরাপত্তার দিক থেকে চমৎকার। এখানে এলে আমি দারুণ স্বস্তি ও আনন্দ পাই।'  এই আবাসিক প্রকল্পের সুযোগ-সুবিধারও প্রশংসা করেছেন সূর্য। বিশেষ করে লঞ্জিভিটি লাউঞ্জের কথা আলাদা ভাবে উল্লেখ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'এখানে ৪০টিরও বেশি প্রিমিয়াম সুযোগ-সুবিধা রয়েছে যা সত্যিই মুগ্ধ করার মতো, তবে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হলো লঞ্জিভিটি লাউঞ্জ! আবাসিক প্রকল্পে এমন কিছু আগে কখনও শুনিনি।' এই সম্পত্তি সবার নজর কেড়েছে কারণ এটি শাহরুখজ রেসিডেন্সের কাছাকাছি অবস্থিত বলেই জানা গিয়েছে। এটি দুবাই মেরিটাইম সিটিতে দানিউব গ্রুপ কর্তৃক নির্মিত এক বিলাসবহুল প্রকল্প, যাঁর নামকরণ করা হয়েছে শাহরুখ খানের নামানুসারে। সূর্যকুমারের নতুন এই বাড়ির দাম কত তা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: কে হবেন আগরকরের বিকল্প? ১০০ টেস্ট খেলা দুই প্রাক্তনের প্রস্তাব খারিজ! অথৈ জলে বিসিসিআই

সূর্য আপাতত ক্রিকেটের বাইরে

মুম্বইয়ের রঞ্জি ট্রফি দল থেকে বাদ পড়ার পর সূর্য ফের আলোচনায় উঠে এসেছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্র পিটিআই-কে জানিয়েছে যে, দলের প্রাক-মরসুম প্রশিক্ষণ শিবিরে নিয়মিত অনুপস্থিত থাকার কারণেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য নিজেকে উপলব্ধ করেছিলেন, কিন্তু দল ঘোষণার আগে তিনি ট্রেনিং সেশনগুলিতে অংশ নেননি বলে জানা গিয়েছে। মুম্বইয়ে লাল বলের খেলোয়াড়রা এক মাস ধরে অনুশীলন করছেন। গত মঙ্গলবারও ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া এবং এমসিএ-এর বিকেসি গ্রাউন্ডে তাঁদের অনুশীলন চলেছে। চলতি বছর আইপিএলের পর থেকেই সূর্য পেশাদার ক্রিকেট থেকে দূরে রয়েছেন, যদিও সম্প্রতি তিনি মুম্বইয় একটি স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন। তিনি নিশ্চয়ই নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার এবং পুনরায় জাতীয় দলে জায়গা করে নেওয়ার আশা করছেন। তা বলাই যায়!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES