SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ল দলের! NZ vs IND সিরিজ শুরুর আগেই জোড়া ধাক্কা, চলে এল বিরাট আপডেট

আচমকাই মাথায় আকাশ ভেঙে পড়ল দলের! NZ vs IND সিরিজ শুরুর আগেই জোড়া ধাক্কা! চলে এল বিরাট আপডেট। কোচও মুখ খুললেন

Written By Subhapam Saha
Published: Oct 09, 2026, 01:34 PM IST | Updated: Oct 09, 2026, 01:43 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ১৩ দিন। তারপরেই শুরু ভারত-নিউ জিল্যান্ড ৫ ম্য়াচের টি২০আই সিরিজ। ২২ অক্টোবর ক্রায়েস্টচার্চে শ্রেয়স আইয়ারদের অভিযান শুরু মিচেল স্যান্টনারদের বিরুদ্ধে। সিরিজে তিন সংস্করণেই খেলবে দুই দেশ। টি২০আই সিরিজের পর রয়েছে সমসংখ্য়ক ম্য়াচের ওডিআই সিরিজ। আর সব শেষে রয়েছে জোড়া টেস্ট। আর টি২০আই সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা খেল নিউ জিল্যান্ড! চোটের কারণে ছিটকে গেলেন মার্ক চ্যাপম্যান ও জ্যাক ফকস। গত মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ চলাকালীন চ্যাপম্যানের বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট (টিয়ার) পেয়েছিলেন। তবে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই খবর। অন্যদিকে, সম্প্রতি ক্যান্টারবারি পুরুষ দলের হয়ে অনুশীলনের সময় ফকসের ডান দিকের হিপ ফ্লেক্সরে চোট লেগেছিল। তবে তার মাঠে ফেরার সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। চ্যাপম্যান ও ফকসের পরিবর্তে অলরাউন্ডার জশ ক্লার্কসন এবং ফাস্ট বোলার ব্লেয়ার টিকনারকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউ জিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার দলে ক্লার্কসন ও টিকনারকে আনতে পেরে সন্তোষ খুশি হয়েছেন। ওয়াল্টার বলেন, 'মার্ক ও জ্যাকের জন্য আমার খুবই খারাপ লাগছে এবং আমি ওদের দ্রুত সুস্থতা কামনা করি। জশ ও ব্লেয়ারের মতো দক্ষ খেলোয়াড়দের পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমি জানি দুর্দান্ত এক টি-টোয়েন্টিআই সিরিজের অংশ হতে পেরে তারা দু'জনেই অত্যন্ত উচ্ছ্বসিত।'

আরও পড়ুন: ঐতিহ্যের IFA শিল্ড ধরে রাখল মোহনবাগান, ৩৫৫ দিন পরেও ছুঁতে পারল না ইস্টবেঙ্গল!

ভারতের বিরুদ্ধে আপডেটেড ব্ল্যাকক্যাপস টি-টোয়েন্টিআই দল

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, ন্যাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার।

আরও পড়ুন: অমর হয়ে থাকবে'... রনির আলিঙ্গনেই অস্তাচলে লিয়ো! 'ভগবান'রা ভক্তিগীতিতে, ভক্তরা খেউড়েই

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টিআই দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), বৈভব সূর্যবংশী, ঈশান কিশান  (উইকেটকিপার), তিলক ভার্মা (VC), অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, প্রিন্স যাদব, ময়াঙ্ক যাদব, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। ভারতের ওডিআই ও টেস্ট স্কোয়াড পরে ঘোষণা করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES