• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /খেলাধুলো
  • /একের পর এক সুযোগ নষ্ট! ISL-র প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে হেরে গেল মোহনবাগান

একের পর এক সুযোগ নষ্ট! ISL-র প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে হেরে গেল মোহনবাগান

Mohun Bagan: অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করলেন  জিতিন এমএস।

Written ByTanumoy Ghosal
Published: Oct 12, 2026, 11:31 PM IST|Updated: Oct 13, 2026, 03:52 PM IST
joinshare
একের পর এক সুযোগ নষ্ট! ISL-র প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে হেরে গেল মোহনবাগান

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: IFA শিল্ড জেতার পরই ছন্দপতন। একের পর গোলের সুযোগ নষ্ট। বেশ কয়েকবার বল লাগল বারেও! শেষপর্যন্ত ISL-র প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরেই গেল মোহনবাগান। অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করলেন  জিতিন এমএস।

আরও পড়ুন:  'রো-কো'র চিত্রনাট্য আগরকরেরই! অপার বিস্ময়ের অকাল বিদায়, বিস্ফোরক ভারতীয় ক্রিকেটের মহারথী

ISL-র শুরুতেই হোঁচট খেল IFA শিল্ড চ্যাম্পিয়নরা। চার বছর পর ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে দিল নর্থইস্ট ইউনাইটেড। অথচ সারা ম্যাচে আধিপত্য ছিল সবুজ-মেরুন ফুটবলারদেরই। ডিফেন্স করে গেল নর্থইস্ট। ম্যাচের আট মিনিটেই গোলের সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের কাছে।  কর্নার থেকে লালিয়ানজুয়ালা ছাংতের ক্রসে ভলি মেরেছিলেন লি আরউইন। কিন্তু শটটি গোলপোস্টে লাগে। গোল হলেও অবশ্য লাভ হত না। কারণ, পতাকা তুলে দিয়েছিলেন লাইন্সম্যান।

এদিন প্রথম দশ মিনিট কার্যত একতরফা আক্রমণ করে দিয়েছে মোহনবাগানই। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে নর্থইস্ট। আলাদিন গোলমুখী শট বাঁচিয়ে দেন আলবের্তো রদ্রিগেজ়। কিছুক্ষণ পরে আবার পালটা আক্রমণে নর্থইস্টের বক্সের কাছে পৌঁছে যান ডার্বির নায়ক সামির জেলকোভিচ। কিন্তু গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রথম ১০ মিনিটে দুটি সুযোগ নষ্ট করে মোহনবাগান। ৭৪ মিনিটে মোহবাগানের জালে বল ঢুকিয়ে দেন আলাদিন। কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল হয়।

আরও পড়ুন: পেশায় ইঞ্জিনিয়র, সাঁতারে দেশের হয়ে জোড়া পদক চুঁচুড়ার প্রসেনজিতের

অবশেষে সংযুক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে নর্থইস্ট।  বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন আন্তোনিয়ো মোয়ান। বিশাল কাইথ সেভ করে দিয়েছিলেন। কিন্ত বার লেগে আসা ফিরতি বলে জালে জড়িয়ে দেন জিতিন।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Mohun Bagan