India vs New Zealand 1st ODI Live Streaming: রাত পোহালেই অ্যাকশনে Ro-Ko! কখন কোথায় কীভাবে দেখবেন প্রথম ওডিআই? রইল স্ট্রিমিংয়ের এ-টু-জেড
India vs New Zealand 1st ODI Live Streaming: বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডে লম্বা সফরেই এসেছে ভারত। তিন সংস্করণ মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজই খেলছে দুই ক্রিকেটীয় দেশ। সিরিজের শুরু হয়েছিল ৫ ম্যাচের টি-টোয়েন্টিআই দিয়ে। যেখানে শ্রেয়স আইয়াররা ৩-২ হারিয়েছে কিউয়িদের। এবার পাঁচ ম্যাচের ওডিআই। আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের সূচনা। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে মাঠে নামছে নতুন ভাবে সাজানো দল। ভারত তাদের ৫০ ওভারের ফরম্যাটে অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফিরিয়ে এনেছে। সিরিজের প্রথম তিন ম্যাচে দলের নেতৃত্ব দেবেন শুভমন গিল, আর শেষ দুই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে শ্রেয়স। কখন কোথায় কীভাবে দেখবেন প্রথম ওডিআই? ভারত বনাম নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং সংক্রান্ত যাবতীয় রইল নীচে...
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ কবে ৪ নভেম্বর, বুধবার অনুষ্ঠিত হবে।
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে।
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচে টস কখন হবে?
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচের টস হবে ভারতীয় সময় সকাল ৭:০০টায়।
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ কখন শুরু হবে?
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৭:৩০টায়।
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ সরাসরি সম্প্রচার কোথায় হবে?
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
ভারত-নিউ জিল্যান্ড প্রথম ওডিআই ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে সনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে।
ভারতের স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, নমন ধীর, আনশুল কম্বোজ, গুরনূর ব্রার, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈষান কিশান (উইকেটরক্ষক), মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি (প্রথম ওডিআই), আকিব নবি, তিলক ভার্মা, কুমার কুশাগ্র ও যশ ঠাকুর শেষ দু'টি ওডিআই-তে যোগ দেবেন।