SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

WATCH: রঞ্জির এক ইনিংসে ৯ উইকেট তুলে রেকর্ড! কাব্য মারানের হয়ে IPL মাতিয়েছেন, এবার ইতিহাস চব্বিশের তারকার

রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়া অব্যাহত হর্ষ দুবের। বিদর্ভের তারকা খেলোয়াড় ম্যাচের প্রথম দিনেই ৯ উইকেট তুলে নিয়ে শক্তিশালী মধ্যপ্রদেশ ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন।

Written By Subhapam Saha
Published: Nov 02, 2026, 08:27 PM IST | Updated: Nov 02, 2026, 08:32 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হর্ষ দুবে, যে নামের সঙ্গে অনেকেরই হয়তো সেভাবে পরিচয় নেই। তিনি মহারাষ্ট্রের অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার এবং বোলিং অলরাউন্ডার। যদিও বিদর্ভের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। বাঁ-হাতি ব্যাটার এবং স্লো লেফট-আর্ম অর্থোডক্স স্পিনারের আইপিএল টিম সানরাইজার্স হায়দরাবাদ। ২৪ বছরের ক্রিকেটার এবার ইতিহাস লিখলেন রঞ্জি ট্রফিতে। ভারতীয় টেস্ট দলে ঢোকার আরও জোরাল দাবিদার হয়ে উঠলেন তিন। ২ নভেম্বর, সোমবার নাগপুরে রঞ্জির এলিট গ্রুপ এ ম্যাচে বিদর্ভ ও মধ্যপ্রদেশ মুখোমুখি হয়েছে। জামথার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম দিনের খেলাতেই রেকর্ড বুকে নাম তুলেছে দুবে। এক ইনিংসে একাই ৯ উইকেট তুলে রজত পাটিদারের মধ্যপ্রদেশকে ২০৯ রানে শেষ করে দিয়েছেন! শুধু মধ্যপ্রদেশের প্রথম উইকেট নিয়েছেন নচিকেত ভুটে, তবে এরপরই দুবে বিধ্বংসী হয়ে ওঠেন এবং বাকি ব্যাটারদের একে একে সাজঘরে ফেরান। ৫৩ রানে ৯ উইকেট শিকার করে তিনি তিনবারের চ্যাম্পিয়ন দলকে  শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছিলেন। যদিও বিদর্ভ দিনের শেষে ৫৬ রান তুলতে গিয়েই চার উইকেট হারিয়ে ফেলেছে! ১৫৩ রানে পিছিয়ে। মৌরসুমের শুরুতে টানা তিন জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে থাকা দলের জন্য এটি ছিল দারুণ প্রাপ্তি। মধ্যপ্রদেশের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে দুবের এই দুর্দান্ত বোলিং নৈপুণ্য ছিল নজরতকাড়া। তাঁর শিকার করা ব্যাটারদের মধ্যে ছিলেন পাটিদার এবং সারাংশ জৈনও ছিলেন। যিনি গত অগাস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে অভিষেক করেছিলেন।

আরও পড়ুন:  এবার পাক নক্ষত্র খেলবেন আইপিএল! গোয়ার নিলামে তুলছেন নাম, সাতাশের যুদ্ধে কোন ফ্র্যাঞ্চাইজিতে? এল চমকে দেওয়া আপডেট

দুবের ইতিহাস

রঞ্জি ট্রইতিহাসে বিদর্ভের হয়ে ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জনকারী প্রথম খেলোয়াড় হলেন দুবে। এই প্রতিযোগিতায় মধ্যপ্রদেশের বিপক্ষে কোনও বোলারের সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ডও এখন দুবের। এর আগে অন্য কোনো বোলার কখনও মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৯ উইকেট নিতে পারেননি। আশ্চর্যজনক বিষয় হলো গত ৫৯ বছর ধরে এই দুটি রেকর্ডই ছিল অরুণ ওগিরালের দখলে, যিনি ১৯৬৭ সালে ঠিক এই প্রতিপক্ষের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন। সামগ্রিক ভাবে রঞ্জি ইতিহাসে দুবে ৩০তম খেলোয়াড় যিনি এক ইনিংসে নয় বা তার বেশি উইকেট নিয়েছেন। পাশাপাশি তাঁর বোলিং পরিসংখ্যান যৌথ ভাবে ১৯তম সেরা।

নির্বাচকদের নজরে 

চলতি বছরের শুরুর দিকে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই অভিষেকের পর, ভারতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার পথে রয়েছেন হর্ষ দুবে। তাঁকে টেস্ট দলে ডাকা হলেও, রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে তাঁর পরিবর্তে মানব সুতারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তবে, কেরিয়ারের এই পর্যায়ে এসে দুবে জাতীয় দলে সুযোগ পাওয়ার খুব কাছাকাছি রয়েছেন। ২০২৪-২৫ মরসুমে বিদর্ভের শিরোপা জয়ের পথে তিনি রঞ্জি ট্রফির এক মরসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন (৬৯ উইকেট)। বাঁ-হাতি স্পিনার হিসেবে দক্ষতার পাশাপাশি, তিনি একজন কার্যকর ব্যাটারও বটে। ২০২৫ সালে চোটে বদলি খেলোয়াড় হিসেবে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেওয়ার পর, আইপিএলেও তিনি বেশ ভালো ছাপ ফেলেছেন। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে তিনি ১৩টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ১০০০ ছুঁতে আর কত গোল লাগবে মেসির? রোনাল্ডোকেই ফেলে দিলেন চাপে! ম্যাসাচুসেটসে জাদুকরের ম্যাজিক শো

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES