শীতের শহরে এবার আন্তর্জাতিক রোয়িং! ওপেন, মাস্টার্স, সুপার মাস্টার্সে লড়বেন রোয়াররা
আগামী মাসের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার উদ্বোধনী পর্বে এ রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালকাটা রোয়িং ক্লাবের উদ্যোগে আগামী ১-৫ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাট্টা ২০২৬| বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সাংবাদিক সম্মেলনে বিস্তারিত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সহ - সভাপতি ও চেয়ারম্যান, রেগাট্টা কমিটির তরফেও গিরি চতুর্বেদী বলেন, প্রায় শতাধিক পুরুষ ও মহিলা প্রতিনিধি যোগদান করছেন। ছ'টি দেশের আন্তর্জাতিক স্তরের রোয়িং খেলোয়াড়দের উপস্থিতি এবারের অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন: দীর্ঘ ৮ বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে টেবিল টেনিস টু্র্নামেন্ট!
ব্রিটেন, সুইডেন, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, হংকং এবং চিন থেকে রোযাররা আসছেন| বস্তুত, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার উদ্বোধনী পর্বে এ রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। রেগাট্টা সম্পাদক শুভজিৎ ঘোষ জানিয়েছেন,'পাঁচ দিনের এই প্রতিযোগিতায় বয়স ভিত্তিক পর্যায়ে - ওপেন, মাস্টার্স ও সুপার মাস্টার্স তিনটি বিভাগ রয়েছে। চার ক্যাটেগরি হল সিঙ্গেল স্কালস (ওয়ান এক্স), ডাবল স্কালস (টু এক্স), পেয়ার্স (২-) এবং ফোর্স (৪-/৪+)। এই বারের থিম 'পাওয়ার অফ ফ্রেন্ডশিপ।' এদিনের অনুষ্ঠানে চন্দন রায় চৌধুরী, বিপ্লব কুমার দত্ত, দীপঙ্কর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপ্তি পর্বের অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার বিতরণ পর্বের অনুষ্ঠানে এ রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খান উপস্থিত থাকার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন: একাই মারলেন ১০৮ ছয়! প্রলয়ংকরী পন্থের ভয়াল তাণ্ডবে তছনছ সব রেকর্ড, ইতিহাসে ভারতের ৭২০!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)<small style="--primary:#e2292e;-webkit-text-stroke-width:0px;background-color:rgb(255, 255, 255);box-sizing:border-box;color:rgb(0, 0, 0);font-family:inherit;font-optical-sizing:auto;font-size:14px;font-style:normal;font-variant-caps:normal;font-variant-ligatures:normal;font-weight:400;letter-spacing:normal;line-height:1.5;margin:0px;orphans:2;padding:0px;text-align:start;text-decoration-color:initial;text-decoration-style:initial;text-decoration-thickness:initial;text-indent:0px;text-transform:none;white-space:normal;widows:2;word-spacing:0px;"> </small>