SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জগদ্ধাত্রীমূর্তির ব্যাখ্যা জানেন? কেন দেবীর পদতলে হস্তী এবং এর উপরে সিংহ থাকে?

Jagaddhatri Puja 2026: দুর্গা, কালী-- প্রতিটি মাতৃমূর্তিরই নিজস্ব তাৎপর্য আছে। আর জগদ্ধাত্রীমূর্তির? হ্যাঁ, তা-ও আছে বইকি! শাস্ত্র জানাচ্ছে, দেবী জগদ্ধাত্রীর রূপ উজ্জ্বল, তাঁর তিনটি নয়ন, চার হাত। চার হাতে থাকে শঙ্খ, ধনুক, তীর এবং চক্র। শঙ্খ শব্দের প্রতীক, শব্দই নাদ, নাদই ব্রহ্ম। দেবী বাক্ রূপেও নিজেকে প্রকাশ করেন। দেবীর হাতের ধনুকটি হল অসীম চৈতন্যশক্তির প্রতীক। আর?

Written By Soumitra Sen
Published: Nov 16, 2026, 16:16 IST | Updated: Nov 16, 2026, 16:25 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পরে যথারীতি এসে গেল জগদ্ধাত্রীপুজো। এ কথা ঠিক, জগদ্ধাত্রী পুজো দুর্গা বা কালীপুজোর মতো বিপুল ভাবে হয় না। তবে, এখন এর আড়ম্বর ক্রমশ বাড়ছে। জগদ্ধাত্রী পুজোর প্রচলনও অপেক্ষাকৃত আধুনিক সময়ে। আঠারো শতকে কৃষ্ণচন্দ্র রায় এই পুজোর প্রচলন করেন বলে মনে করেন এ বিষয়ের গবেষকেরা। কিন্তু এখন তা ক্রমশ বড় আকার ধারণ করছে।

আরও পড়ুন: পুজোয় এই কয়েকটি ভুল করলে ভয়ানক রুষ্ট হন 

আরও পড়ুন: শনির বিপুল আশীর্বাদে আগামী ১০০ দিনে স্বর্গীয় 

কার হাতে শুরু জগদ্ধাত্রী পুজো?

আঠারো শতকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় তাঁর রাজধানী কৃষ্ণনগরে এই পুজোর প্রচলন করেন বলে মনে করেন সংশ্লিষ্ট বিষয়ের গবেষকেরা। যদিও রাজা কৃষ্ণচন্দ্রের আগেও জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হওয়ার খবর মেলে। নদিয়ার শান্তিপুরের জলেশ্বর শিবমন্দির ও কোতোয়ালি থানার রাঘবেশ্বর শিবমন্দিরের ভাস্কর্যে জগদ্ধাত্রীর মূর্তি দেখা গিয়েছে। অবয়বের দিক থেকে কালীর সঙ্গে কোনও মিলই নেই দেবী জগদ্ধাত্রীর। খানিকটা মিল বরং রয়েছে দেবী দুর্গার সঙ্গে।

আরও পড়ুন: আগামী বছরের দুর্গাপুজোয় বিরাট চমক! ২০২৭ সালের 

দেবী জগদ্ধাত্রীর মূর্তি-তাৎপর্য

শাস্ত্র জানাচ্ছে, দেবী জগদ্ধাত্রীর রূপ উজ্জ্বল। তাঁর তিনটি চোখ, চারটি হাত। চার হাতে শঙ্খ, ধনুক, তীর এবং চক্র। শঙ্খ শব্দের প্রতীক, শব্দই নাদ, নাদই ব্রহ্ম। দেবী বাক্ রূপেও নিজেকে প্রকাশ করেন। দেবীর হাতের ধনুকটি হল অসীম চৈতন্যশক্তির প্রতীক। সেই চেতনা যখন ক্রিয়াশীল হয় তখন মানুষের লক্ষ্য হয় প্রাপ্তি-- যশ-অর্থ-মোক্ষ! প্রাপ্তির শেষ নেই। সেই প্রাপ্তির দিকে তাকিয়েই থাকে তীর বা বাণ। ধনুকের ছিলাটিও প্রতীকী। এটি জগজ্জননী বেঁধে দেন সাধুজনের অন্তরে।

মত্ত মন-করীকে বশ

মা সিংহের উপর আসীন। সিংহটি আবার একটি হস্তীর উপর অবস্থিত। হাতি উন্মত্ত মনের প্রতীক। কথায় বলে, মন মত্ত করী। সেই তমোগুণকে নিয়ন্ত্রণ করে রজোগুণ, সিংহ যার প্রতীক। আবার রজোকে নিয়ন্ত্রণ করে সত্ত্ব গুণ, দেবী স্বয়ং যার প্রতীক। সাধকেরা বলে থাকেন-- যে-কোনও সাধনায় মনকেই সংযত করে বশে আনা দরকার, সেটা সাধনার অপরিহার্য অঙ্গ। মানুষের মন সদা ব্যস্ত। সদা চঞ্চল। তাকে মত্ত হাতির সঙ্গে তুলনা করা হয়। এই মত্ত মন-করীকে বশ করতে পারলেই সাধনায় সিদ্ধিলাভ অবশ্যম্ভাবী। মত্ত মন-করীকে বশ করে সাধক-হৃদয়ে জগদ্ধাত্রীর প্রতিষ্ঠা করাই হল জগদ্ধাত্রী-সাধনার সার্থকতা।

এর পাশাপাশি, আর একটি ব্যাখ্যাও আছে। দেবী জগদ্ধাত্রী করীন্দ্রাসুর অর্থাৎ মহাহস্তীরূপী অসুরকে বধ করেছিলেন। তাই দেবীর পদতলে হস্তীমুণ্ড থাকে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES