অয়ন ঘোষাল: একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে! ২৮ দিনেই ৩টি ঘূর্ণিঝড়-অর্ণব, মুরাসু এবং আকভান! কেন বঙ্গোপসাগরে এত ঘন ঘন ঘূর্ণিঝড় ? নেপথ্যে রয়েছে এই ৭ কারণ
চিন-মায়ানমার অঞ্চল এবং মধ্য ভারতের উপর শক্তিশালী উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্ত থাকায় পরপর সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি দিক পরিবর্তন করতে পারছে না। এগুলি বারবার ভারতের পূর্ব উপকূলের দিকেই ধেয়ে আসছে।
1/7
উষ্ণ বঙ্গোপসাগর
উষ্ণ বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় তৈরির প্রধান ইন্ধন বা রসদ সমুদ্রের উষ্ণ জল। সমুদ্রের অভ্যন্তরের তাপমাত্রা অন্তত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হলেই ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হয়। বর্তমানে গভীর বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকায় ঝড় তৈরির আদর্শ পরিবেশ বারেবারে তৈরি হচ্ছে।
2/7
গ্লোবাল ওয়ার্মিং
গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে গত কয়েক দশকে সমুদ্রের তাপশক্তি বা ওসেন হিট কনটেন্ট অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে একটি ঝড় চলে যাওয়ার পর কয়েকদিনের মধ্যে সমুদ্র দ্রুত আবার শক্তি সঞ্চয় করে নতুন ঘূর্ণিঝড় তৈরি করতে পারছে।
3/7
এল নিনোর উষ্ণতাজনিত প্রভাব
২০২৬ সালের অগাস্ট মাস থেকে এল নিনোর উষ্ণতাজনিত প্রভাব তীব্র হয়েছে। এটি বায়ুমণ্ডলীয় অস্থিরতা বাড়িয়ে ঘূর্ণিঝড়ের প্রক্রিয়াকে শক্তিশালী করে তুলছে।
4/7
গঙ্গা, ব্রহ্মপুত্র ও গোদাবরী
গঙ্গা, ব্রহ্মপুত্র ও গোদাবরীর মতো বড় নদীগুলো থেকে বিপুল পরিমাণ মিষ্টি জল বঙ্গোপসাগরে এসে মিশছে। এর ফলে সমুদ্রের উপরিভাগে কম লবণাক্ত এবং অপেক্ষাকৃত মিষ্টি জলের একটি পাতলা স্তর বা ব্যারিয়ার লেয়ার তৈরি হয়েছে।
5/7
মিষ্টি জলের ব্যারিয়ার লেয়ারের
সাধারণত একটি ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পর নীচের ঠান্ডা জল উপরে উঠে এসে সমুদ্রপৃষ্ঠকে শীতল করে দেয়। কিন্তু এই মিষ্টি জলের ব্যারিয়ার লেয়ারের কারণে নিচের ঠান্ডা জল উপরে উঠতে পারছে না। ফলে উপরের জল উষ্ণ থেকে যাচ্ছে।কয়েক দিনের মাথায় পরের ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে।
6/7
বাতাসের উল্লম্ব গতিবেগের তারতম্য
অক্টোবর মাসে দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার পর অক্টোবর নভেম্বর এমনকী ডিসেম্বর মাস পর্যন্ত বাতাসের উল্লম্ব গতিবেগের তারতম্য অর্থাৎ ভার্টিকাল উইন্ড শিয়ার প্রবল থাকে। এটি বঙ্গোপসাগরে নিম্নচাপকে দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হতে সাহায্য করছে।
7/7
ভার্টিকাল উইন্ড শিয়ার
চিন-মায়ানমার অঞ্চল এবং মধ্য ভারতের ওপর শক্তিশালী উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্ত থাকায় পরপর সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি দিক পরিবর্তন করতে পারছে না। এগুলি বারবার ভারতের পূর্ব উপকূলের দিকেই ধেয়ে আসছে।